| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিস্তিনের ‘পেলে’কে খুন করল ইসরাইল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৫ ইং | ১২:০৬:১২:অপরাহ্ন  |  ১৪৮৫১৫৯ বার পঠিত
ফিলিস্তিনের ‘পেলে’কে খুন করল ইসরাইল

ক্রীড়া ডেস্ক :
ফিলিস্তিনের পেলে হিসেবে পরিচিত জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান ওবেইদকে গাজায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। বুধবার এই ঘটনা ঘটে। গাজায় অবস্থানরত চিকিৎসা সূত্র মারফত স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ খবরটি নিশ্চিত করেছে।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৪১ বছর বয়সী ওবেইদ মানবিক সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময়ই তাকে গুলি করা হয়।

গাজায় চলমান বর্বর হামলার অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড ঘটেছে। টানা ২২ মাস ধরে সাধারণ মানুষের ওপর ইসরায়েলের হামলা চলছে।

সুলেমান ওবেইদ ছিলেন ফিলিস্তিনের অন্যতম জনপ্রিয় ফুটবলার। তাকে ‘ফিলিস্তিনের পেলে’ নামে ডাকা হতো। পাঁচ সন্তানের বাবা ওবেইদ নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন গাজার ক্লাব শাবাব আল-শাতি (বিচ সার্ভিসেস ক্লাব) থেকে। পরে খেলেছেন পশ্চিম তীরের আল-আমারি ক্লাবে।

২০১০ সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে ফিলিস্তিনের জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি। এরপর তিনি ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব ও ২০১৪ সালের বিশ্বকাপ বাছাইপর্বেও অংশ নেন।

তবে সুলেমান ওবেইদই একমাত্র ক্রীড়াঙ্গনের হতাহত নন। শুধু গত মাসেই ইসরায়েলি বাহিনী ৩৯ জন ক্রীড়াবিদ, স্কাউট ও যুব সংগঠনের প্রতিনিধিকে হত্যা করেছে।

গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৬০ জনেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও যুব সংগঠনের সদস্য প্রাণ হারিয়েছেন। ইতোমধ্যে গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪