| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যালন ডি অরকে মনগড়া বললেন রোনালদো

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৫ ইং | ০৬:১০:৫৪:পূর্বাহ্ন  |  ১৪৭৬৬২৭ বার পঠিত
ব্যালন ডি অরকে মনগড়া বললেন রোনালদো
ছবির ক্যাপশন: ব্যালন ডি অরকে মনগড়া বললেন রোনালদো

রিপোর্টার্স২৪ ডেস্ক:

টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তিনি প্রকাশ্যেই সমালোচনা করলেন ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারকে। পর্তুগিজ তারকার মতে, ব্যালন ডি’অর এখন আর নিরপেক্ষ নয়, বরং এটি হয়ে উঠেছে ‘মনগড়া’।

গতকাল (৮ আগস্ট) পর্তুগালে আল নাসরের প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোনালদো বলেন, সেই সঙ্গে ব্যালন ডি’অরের প্রতি নিজের আস্থা হারানোর ইঙ্গিত দেন ৪০ বছর বয়সী এই তারকা।

রোনালদোর এই মন্তব্যের পেছনে রয়েছে পুরস্কার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ। গত বছর রদ্রিকে পুরস্কার দেওয়ার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তার মতে, বরং ভিনিসিয়ুস জুনিয়রেরই তা জেতা উচিত ছিল। তখন তিনি বলেছিলেন, এই পুরস্কারে কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

উল্লেখযোগ্যভাবে, ব্যালন ডি’অরের এবারের তালিকায় লিওনেল মেসিও নেই। ২০০৬ সালের পর এবার দ্বিতীয়বারের মতো পুরস্কারটির মনোনয়ন তালিকার বাইরে থাকলেন আর্জেন্টাইন মহাতারকা। অন্যদিকে, রোনালদো ২০০৪ সালে প্রথমবার মনোনয়ন পেয়েছিলেন এবং এরপর একটানা প্রায় দুই দশক ধরে ছিলেন আলোচনায়।

তবে, ব্যালন ডি’অরের দৌড়ে না থাকলেও ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। ২০২৪-২৫ মৌসুমে আল নাসরের হয়ে তিনি করেছেন ৩৫ গোল, আর পর্তুগালের হয়ে ৮ গোল করে জিতেছেন উয়েফা নেশনস লিগ।

২০২৫ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২২ সেপ্টেম্বর, প্যারিসে।


রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪