| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জোড়া গোল করে মেসিবিহীন মায়ামিকে জেতালেন সুয়ারেজ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ০৪:৪৬:০১:পূর্বাহ্ন  |  ১৪৪৩০৫৬ বার পঠিত
জোড়া গোল করে মেসিবিহীন মায়ামিকে জেতালেন সুয়ারেজ
ছবির ক্যাপশন: ইন্টার মায়ামির জয়ের নায়ক লুইস সুয়ারেজ/ছবি- সংগৃহীত

রিপোর্টার্স স্পোর্টস  ডেস্ক :

পায়ের ইনজুরির কারণে ১৫ দিন মাঠের বাইরে থাকার পর গত রোববার (১৭ আগস্ট) খেলায় ফিরেছিলেন লিওনেল মেসি কিন্তু দুর্ভাগ্যবশত এক ম্যাচ খেলেই অস্বস্তি অনুভব করায় আবারও মাঠের বাইরে চলে গেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেসি ছাড়াই মাঠে নামতে হয়েছিল ইন্টার মায়ামিকে। এমনকি বেঞ্চেও ছিলেন না আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।

মেসির অনুপস্থিতিতে তাই অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেনম মায়ামি কি টাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে জয় পাবে। তবে মায়ামির ভক্তদের সব আশঙ্কা দূর করে দলের হয়ে জয়ের নায়ক হয়ে উঠেছেন লুইস সুয়ারেজ।

ম্যাচের প্রথমার্ধে ২৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। তার শটটি ডান পায়ের ছিল এবং বলটি ডান পাশের নিচের কোণায় ঠিকভাবে জালে পাঠান। এরপর ৬৭ মিনিটে টাইগ্রেসকে সমতায় ফেরান আনহেল কোরেয়া গোল করে।

তবে ম্যাচের শেষ মুহূর্তে ৮৯ মিনিটে সুয়ারেজ আবারও পেনাল্টি থেকে গোল করে মায়ামির জয় নিশ্চিত করেন। তার দ্বিতীয় শটও ছিল প্রথমটির মতোই। ২-১ ব্যবধানে জয় লাভ করে মায়ামি পৌঁছে গেছে সেমিফাইনালে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪