মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার প্রশিকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
যশোরের অভয়নগরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুভরা গ্রামে এ ঘটনা ঘটে।
কক্সবাজার শহরের সমুদ্র সৈকত তীরবর্তী ঝাউগাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয় এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সৈকতের গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগানের ভেতরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন ক্ষেতে শেয়ালের প্রবেশ ঠেকাতে ঘেরা বিদ্যুতের তারে আটকে শাহাদত হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে কৃষকের গরুও মারা গেছে। আহত হয়েছে ইকতার হোসেন নামের আরও একজন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা তদন্ত কেন্দ্রের অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মতিয়ার রহমান (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল, মদ ও গরু জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র বিশেষ পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত হত্যাকান্ডে দন্ডপ্রাপ্ত আসামীর স্বজনরা চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম ছিলেন তৎকালীন ফেনী পিবিআই পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা।
ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজা ভোগের পর দু’দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিনজন বাংলাদেশি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী, হামিরদী ও মানিকদহ—এই তিনটি ইউনিয়ন ফরিদপুর-৪ আসন থেকে কেটে নিয়ে অন্য উপজেলায় সংযুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রতিবাদ সভা ও ভাঙ্গা-মাওয়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চৌরাস্তার মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কারখানা বন্ধের জেরে সংঘর্ষ ও এক শ্রমিকের প্রাণহানির ঘটনার দুদিন পর বৃহস্পতিবার খুলছে নীলফামারীর উত্তরা ইপিজেডের সব কারখানা।
শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম সদর উপজেলা নবগঠিত সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজা ভোগের পর দু’দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিনজন বাংলাদেশি।