শেরপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি ওই পরিদর্শনে যান।
লক্ষ্মীপুরে স্থানীয় সংবাদ মাধ্যমে হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছোট কাউসারকে সন্ত্রাসী লিখে সংবাদ প্রচার করায় সাংবাদিক তারেক মাহমুদকে হুমকি দেওয়া হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সংবাদ প্রকাশের পর রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে কল দিয়ে বিভিন্ন চাপ প্রয়োগ ও মামলার হুমকি দেয় ছোট কাউসার।
বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে ফার্নিচারবোঝাই একটি পিকআপ ভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপের মালিক আরিফ হোসেন বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। পুলিশ ইতোমধ্যে ৭ ডাকাতকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও বার্মিজ চাকু উদ্ধার করেছে।
সম্প্রতি অটোরিকশা ভাংচুরের ঘটনা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এর সঙ্গে জড়িত আছেন। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর মামলায় প্রথমবারের মতো গাজীপুরে একটি রায় সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
এনসিপি ও জমায়াতে ইসলামী পিআর পদ্ধতির দাবি তুললেও বাংলাদেশের সাধারণ জনগণের এ বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাশুক। বৃহস্পতিবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ চেষ্টাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী (৭ সেপ্টেম্বর) থেকে বগুড়ায় শুরু হচ্ছে “জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। ওই দিন বিকেল ৩টায় জেলা প্রশাসক হোসনা আফরোজা শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
উল্লাপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ মাঠে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়
বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক রেজাউল হাসান রানুকে ২০২৪ সালের বগুড়া লেখক চক্র সম্মাননা প্রদান করা হয়েছে। অসুস্থতার কারণে তিনি গত নভেম্বরে আয়োজিত বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করতে পারেননি।
: চট্টগ্রামের সীতাকুণ্ডে সাপের কামড়ে গোপা ঘোষ নামের এক শিক্ষিকা মারা গেছেন। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের দিলীপ ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শরীরে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার হাসপাতাল মোড় এলাকায় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষ চলে।