| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো. শরিফুল ইসলাম (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিস্তারিত...

২০ লাখ টাকার ইটের সড়ক তুলে আরসিসি নির্মাণ, প্রশ্নে পৌরসভার প্রকল্প

পঞ্চগড় পৌরসভার প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ইট বিছিয়ে সংস্কার করা সড়ক কয়েক মাসের ব্যবধানে তুলে ফেলে সেখানে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একই সড়কে দুই দপ্তরের পৃথক প্রকল্প বাস্তবায়ন নিয়ে সরকারি অর্থের ব্যয় ও প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিস্তারিত...

মোংলা বন্দরের আধুনিকায়নে ৩৫৯১ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৩ হাজার ৫৯১ কোটি ৯০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮

মানিকগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত ট্রিপল মার্ডার মামলায় ২৪ আসামির মধ্যে চার ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিস্তারিত...

বাঁশবাগানে নারীর সঙ্গে দেখা করতে গিয়ে আটক শ্রমিকদল নেতা

নীলফামারীর ডোমারে গৃহবধূর সঙ্গে দেখা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা৷ পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

বিস্তারিত...

মুজিবনগরে সীমান্তের শূন্যরেখায় প্রয়াত বাবাকে মেয়ের শেষ বিদায়

সীমান্তের তীক্ষ্ণ কাঁটাতার হয়তো দূরত্ব বাড়িয়েছিল, কিন্তু সম্পর্কের টান একটুও কমাতে পারেনি। দীর্ঘ ৪৫ থেকে ৫০ বছর পর বাবার মুখোমুখি হলেন বড় মেয়ে ফিরদৌসী খাতুন। কিন্তু সেই দেখা কোনো আনন্দের ছিল না, ছিল অশ্রুসজল শেষ বিদায়ের মুহূর্ত।

বিস্তারিত...

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পাঠাভ্যাস উন্নয়নের লক্ষ্যে নরসিংদীতে ‘শ্রেণিকক্ষ পাঠাগার ব্যবস্থাপনা ও কার্যক্রম’ বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

জামায়াত আমিরকে চিঠি দিয়েও মেলেনি সাড়া, সাবেক শিবির নেতাকে চাকরি দিলেন প্রতিমন্ত্রী

চাকরির জন্য বহুবার গিয়েছেন জামায়াতে ইসলামীর নেতাদের কাছে। নিজের দুর্দশার কথা জানিয়ে সংগঠনের আমির ডা. শফিকুর রহমানের কাছে লিখেছেন খোলা চিঠিও।

বিস্তারিত...

সারাদেশে ২০টি আইসিইউ স্থাপনের পরিকল্পনাঃ নিয়োগ পাচ্ছেন ৫ হাজার চিকিৎসক

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নতুন আইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশে প্রায় ২০টি আইসিইউ স্থাপনের পরিকল্পনার মধ্যে বগুড়াও রয়েছে। পাশাপাশি চিকিৎসক সংকট নিরসনে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিস্তারিত...

ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তিন দিনের শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার পর নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ, বিজিবি ও এসআরবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।

বিস্তারিত...

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ, ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর সাথে অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পরবর্তীতে মিথ্যা মামলা ও মানববন্ধনের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বিস্তারিত...

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। তাকে ২০২৭-২০২৮ সেশনে দু'বছরের জন্য জেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাতে কেন্দ্র থেকে তার নাম ঘোষণা করা হয়।

বিস্তারিত...

জয়পুরহাটে বাসচাপায় কিশোর নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

জয়পুরহাট-হিলি সড়কে যাত্রীবাহী বাসের চাপায় আশিক (১৭) নামের এক কিশোর মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিস্তারিত...

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে একটি জেটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪