কোথায় সেই পলোই বাওয়া, কোথায় ঝাঁকি জাল, শুকিয়ে গেছে নদী-নালা, বদলে গেছে কাল’ পঙতির আদলে এখন আর মাছ ধরার উৎসব নেই। মিঠাপানির দেশীয় মাছের আকালে সেই সুখের ‘সময়’ বদলে গেছে। রূপসী বাংলার জলছলোছল খালের পাড় আর রূপালী মাছের মায়াবী খেলা আজ যেন কেবলই ধূসর স্মৃতি।
নরসিংদীতে সন্ত্রাসী কর্মকাণ্ড, গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আবু লালকে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ৬ নভেম্বর হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭ই নভেম্বর, মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ২০২৬ সালে এসে মনে পড়ে ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের কথা।
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
টাঙ্গাইলে লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন। রক্ষা পেল বালুবাহী ট্রাক ও প্রাণে বাচলো হাজারো ট্রেনযাত্রী। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে জেলার কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ডের রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে ।
বাংলাদেশ জামায়াতে ইসালমির লক্ষ্মীপুর জেলা শাখার আমির এ আর হাফিজ উল্লাহর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শহরের দারুল আমান একাডেমি মাঠে রুকন সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণকালে হাফিজ উল্লাহ কান্নায় ভেঙে পড়েন।
চুয়াডাঙ্গার জীবননগরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বরিশালের উজিরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের অভিযানে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশীয় অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।
জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান উদ্ভাবন এবং কাদামাটি উৎসব’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গিয়েছেন বিএসএফের সদস্যরা। এ ঘটনার পর পাল্টা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮-বিজিবি)। পাশাপাশি সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।