| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে বৃক্ষরোপণ ও ফলজ-বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধ, দুই গ্রামের সংঘর্ষে একজনের মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জমির বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিস্তারিত...

শার্শায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি বাগুড়ী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে রাজিব হোসেন (৩২)।

বিস্তারিত...

রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ দিনেও মুক্তি মেলেনি ৫ যুবকের

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ-ইনের চেষ্টার পর টানা ৯ দিন ধরে শূন্যরেখায় আটকে রয়েছেন পাঁচ বাংলাভাষী যুবক। চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিস্তারিত...

কালুখালীতে প্রবাসী মামা শ্বশুরকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

রাজবাড়ীর কালুখালীতে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ’।

বিস্তারিত...

শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামি আবু তাহেরের মৃত্যুদণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

নেত্রকোণার মগড়া নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

নেত্রকোণার আটপাড়া উপজেলার মগড়া নদীতে ডিঙ্গি নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ৩৪ ঘণ্টা পর কৃষক আবু হানিফ (৩২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় ইউপি সচিব নিহত

ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. রিবুল হোসাইন (৩৮) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

বিস্তারিত...

মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন ছাত্র আহত হয়েছেন।

বিস্তারিত...

আ: লীগ আমলের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হত্যা মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম খিজির আহমেদ, তিনি স্থানীয়ভাবে জামায়াত নেতা হিসেবে পরিচিত।

বিস্তারিত...

যুবদল নেতার বাড়িতে গুলির অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যুবদল নেতা আব্দুস ছাত্তার মজুমদারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টার অভিযোগও করেছেন স্বজনরা। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিস্তারিত...

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগ

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে স্থানীয় পল্লী চিকিৎসক আজাহার আলী খানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা মো. আব্দুল্লাহ (৫৬) বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিস্তারিত...

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোর নিহত হয়েছে। রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের মেলান্দহ উপজেলার দুরমুট (টনকি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪