সদরের রসুলপুর স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
শনিবার (১৯ জুলাই) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের সুস্থতা কামনায় পটুয়াখালীর বাউফলের কালাইয়া হাজি মসজিদে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯/০৭/২৫)বিকাল পাঁচটায় এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
বগুড়ায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ অন্তত দুই ডজন মামলার আসামি আলোচিত যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করা হলে কঠোরভাবে প্রতিহত করবে বিএনপি। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তারা দেশ বিরোধী এবং বিএনপি বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বগুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতারা এসব কথা বলেন।
নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকা ডুবে আদিবা ইসলাম (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদিবা একই ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের আমান উল্যা বাড়ির সাইফুল ইসলাম সুমনের মেয়ে। সে স্থানীয় বজরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তি যুদ্ধের ঘোষক উল্লেখ করে বলেন মুক্তিযুদ্ধকে খাটো করে কেউ যদি জুলাই ২৪কে বড় করে দেখতে চায় আমরা কখনও বরদাস্ত করবো না।
নয়তলা ভবন থেকে পড়ে বাবার মৃত্যু—আর মাত্র ২৪ ঘণ্টা পর সেই বাবার ঘরেই জন্ম নেয় একটি পুত্র সন্তান। শোক আর আনন্দের এ বিরল সংমিশ্রণ মুহূর্তেই স্তব্ধ করে দেয় পুরো পরিবার ও গ্রামবাসীকে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, জুলাই আন্দোলনে চাঁদপুরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল ও মেহনতি মানুষ আন্দোলন সংগ্রাম করেছে। তারপরেই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। জুলাই আন্দোলনকে বিতর্কিত করার জন্য একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব হয়েছে। যারা ধর্মকে বিক্রি করে মানুষকে বিভ্রান্ত ও ভোটের আশা করছে।
ভিকটিম মৃগী রোগী ছিলেন। তিনি গত ৩দিন আগে জিরতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নাজির মিয়া বাড়ি জামে মসজিদ তাবলিগ জামাতে আসেন। শনিবার ফজরের নামাজ পড়ে স্থানীয় গুলগুল্যা বাজারে নাশতা করেন। সেখান থেকে মসজিদে ফেরার পথে মৃগী রোগে আক্রান্ত হয়ে খালে পড়ে মারা যান।
প্রতিবারের ন্যায় এবারো হুমায়ূন আহমেদের পরিবার, তাঁর ভক্ত, কবি, লেখক এবং নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচুতলায় লেখকের সমাধীস্থলে। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে 'হিমু' এবং নীল শাড়িতে 'রূপা' সেজে আসেন ভক্ত ও পাঠকেরা। তারা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।
বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে নিয়ে এসআই মাহবুব হোসেন ঘুরতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন।
মাগুরার শ্রীপুর উপজেলা সদরের ঝর্না মহলস্থ আনোয়ার একাডেমিক কোচিং সেন্টারের আয়োজনে শনিবার (১৯ জুলাই) সকালে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সিরাজগঞ্জে জুলাই শহীদদের স্বরনে বৃক্ষরোপণ
সিরাজগঞ্জে আকস্মিক ঝুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরন