তিন দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেই সাথে স্বাভাবিক হয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার। আমদানি-রপ্তানি চালু হওয়ায় প্রাণচঞ্চলতা ফিরে এসেছে দু’দেশের বন্দর এলাকায়।
কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রি অফিসে গতরাত আনুমানিক ১২টার দিকে সংঘটিত হয়েছে চুরির ঘটনা। অফিসের নিচতলা থেকে শুরু করে দোতলা ও তিনতলা সব রুমেই চোর ভাঙচুর চালিয়েছে। অফিস খোলার পর একে একে সামনে আসে সব চিত্র।
চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রম এলাকায় ইলিশ সহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞার শেষে এখন মেঘনা পাড়ের জেলেরা ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে। ৩০ এপ্রিল দিনগত রাত ১২টার পর থেকে জেলার অর্ধলক্ষাধিক জেলে মাছ ধরতে নদীতে নামবেন। যার ফলে জেলে পাড়াগুলো এখন সরগরম হয়ে উঠেছে। মৎস্য বিভাগ বলছে এ বছর জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন হওয়ায় ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় যুব-নেতৃত্বে জলবায়ুতে ক্ষতিগ্রস্ত মানুষের বিকল্প কর্মসংস্থান তৈরি, সবুজ উদ্যোক্তা তৈরি, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা, সঠিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, যুবকদের জন্য বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান, সুপেয় পানি ও টেকসই বেড়িবাঁধ নিশ্চিত, সাইবার সুরক্ষা এবং যুব-নারীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বাজেট বরাদ্দ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে গানের শিক্ষকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেফতার দুইজনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মশিন্দা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি সিরাজগঞ্জে এসে পড়েছে বিতর্কের মুখে। খেলোয়াড় বাছাইয়ে অনিয়ম ও বয়স জালিয়াতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্টরা।
মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকং পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে ভেড়ে।
জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুসরণ না করে পরিচালিত নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
গাজীপুরের টঙ্গীতে বন্ধ রেলগেট অমান্য করে পকেট গেট দিয়ে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হলেও চালক অপু মিয়া (৩৯) অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
জামালপুর জেনারেল হাসপাতালে আফসানা আক্তার (১৪) নামে এক শিশুর শরীরে ভুল করে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পটুয়াখালীর শহরের সবুজবাগ এলাকায় একটি ফ্ল্যাট থেকে বাদশা ফয়সাল (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার রুমমেট পলাতক থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শেরপুরে নবাগত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন এর সাথে জেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে পদায়ন করা হয়েছে
গাজীপুরের কাপাসিয়ায় বুধবার (২৯এপ্রিল) বিকেলে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কাপাসিয়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে কেক কেটে ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পনকে স্মরণীয় করে রাখা হয়।
দাগনভূঞা পৌর শহরে সড়কের সংস্কার কাজে বাধা দিয়েছে একটি চক্র। এ সময় কাজটির ঠিকাদারের শ্রমিকদের মারধর ও হুমকি-ধমকি দেওয়া হয়। ঘটনাটি ঘটে গত ২৪ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে দাগনভূঞা পৌর শহরের নার্সারী রোড সংলগ্ন সুইপার কলোনীর বিপরীতে ঠিকাদার প্রতিষ্ঠানের ভাড়াকৃত গোড়াউনের ভিতরে।