গাজীপুরের শ্রীপুরে ইন্দোনেশিয়ান জাতের ‘চাপাই-কোপাই’ মরিচ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এক চীনা নাগরিক। উচ্চ ফলন ও লাভজনক হওয়ায় এ মরিচকে দেশে সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারের নিচ থেকে পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ
নড়াইল সদর উপজেলায় ৩ মাস বয়সী এক শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির মাটি কাটা বন্ধে অভিযান চালিয়ে ২টি ট্রাক জব্দ এবং ২টি এস্কেভেটর অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
ফেনীর দাগনভূঞা উপজেলায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ মো. মানিক (৪০) নামে এক পিকআপচালককে আটক করেছে পুলিশ। গ্রেফতার মানিক চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা ধোলাইনগর এলাকার মৃত মোহাম্মদ ইছাহাকের ছেলে।
দেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নির্বিচারে নিধন বন্ধের দাবিতে চট্টগ্রামে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় কাজীর দেউরী মুক্তমঞ্চে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ-এর উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সঠিক দিকনির্দেশনার জন্য ‘দ্য গাউন জার্নি ২০২৬’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ময়মনসিংহ ইউনিটের উদ্যোগে বুধবার জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবীন আইনজীবীদের জন্য প্রাথমিক গাইডলাইন ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।
ময়মনসিংহ নগরীতে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে বুধবার (৮ এপ্রিল) বাকৃবি পূবালী ব্যাংক এলাকা থেকে আশরাফুল হক হল পর্যন্ত ফুটপাত ও সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। একইদিন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন নগরীর ১৯ নং ওয়ার্ড বলাশপুরের নিচু এলাকা ও রেল ক্রসিং মিন্টু কলেজ সংলগ্ন রাস্তায় আর সি সি রাস্তার কাজের উদ্বোধনও করেন।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগদিয়া আইট গ্রামের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি নয়নকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জীবননগর এলাকা থেকে আটক করা হয়।
কুষ্টিয়ার জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম শামিম আরজু’র কারাগারে পুলিশি নির্যাতনের পর অসুস্থ অবস্থায় মৃত্যুকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) নিহতের ছেলে এস এম ফুয়াদ শামিম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো ব্লাড ফাউন্ডেশন।
ঝিনাইদহে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদকের বিস্তার। শহরের অলিগলি, পাড়া-মহল্লা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশেও সহজলভ্য হয়ে উঠেছে ইয়াবা, গাঁজা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য।
য়মনসিংহের গৌরীপুরে একটি ফিলিং স্টেশন থেকে বিপুল পরিমাণ পেট্রল গায়েবের ঘটনায় মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব
নওগাঁর বদলগাছীতে মাদক বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীরাই পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত ট্রাক শ্রমিকদের দেখতে হাসপাতালে ছুটে গেছেন শ্রমিক নেতা আনু মন্টু মন্ডল। মঙ্গলবার তিনি ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।