হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছামিরুন আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রাম সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জামালপুরের মাদারগঞ্জে প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগে মাসুদ মিয়া (৪৭) নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে মেলান্দহ উপজেলার চরশকুনা গ্রাম থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী এবং দ্বিতীয় বৃহত্তম শহর। দেশের রপ্তানির প্রায় ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। এ শহরে দেশের উল্লেখযোগ্য রাজস্ব আহরণ করা হলেও দেশ স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পার হলেও এখনও হামের মতো গুরুত্বপূর্ণ রোগ শনাক্তের জন্য কোনো স্থানীয় ল্যাব নেই এ শহরে।
কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভিডিও করায় মোবাইল ফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া লাগিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার বাড়ি থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ্ আফরোজা পারভীনকে পদায়ন করেছে।
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬৪ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন অ্যাপভিত্তিক পদ্ধতি চালু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অয়েল অ্যাপ’ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে তেল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মাগুরার শ্রীপুর উপজেলার বড়উদাস গ্রামের দুই সন্তানের জননী লিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূ বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হন। নিখোঁজের ১৫ ঘন্টা পর ওই গৃহবধূর বিবস্ত্র মরদেহ পাওয়া যায় পার্শ্ববর্তী ঘাসক্ষেতে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। বুধবার (১ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
বাগেরহাট ফকিরহাটে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মোঃ ছাহাদ (১১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) খুলনা-ঢাকা মহাসড়কের বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাহাদ উপজেলার বৈলতলী গ্রামের মোঃ জাহাঙ্গীরের ছেলে। সে ফকিরহাট এল,পি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে চারটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। বুধবার (১ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি, নিমসার, চান্দিনা ও চৌদ্দগ্রাম মিয়াবাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নওগাঁ জেলা প্রেসক্লাবের দুই পক্ষের দুইটি আলাদা আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে চরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুই পক্ষই নিজেদের কমিটি বহাল রাখতে ও নিজেদের ভীত শক্ত করতে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও প্রশাসনসহ বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করছেন। এতে জেলায় কর্মরত সংবাদকর্মী ও সচেতন মহলের মধ্যে চরম উদ্রেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহলের প্রশ্ন এখন কি মধু আছে নওগাঁ জেলা প্রেসক্লাবে
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ বনায়নের প্রয়োজন রয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে বিচ্ছিন্ন করার এক নৃশংস ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্ত স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫) কাটা অংশ ও রক্তমাখা ছুরি নিয়ে নিজেই টঙ্গী পূর্ব থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন।