| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নরসিংদী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন তোফাজ্জল হোসেন

নরসিংদীর শিবপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখার গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে সড়কের পাশে ৪১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে ৪১ হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

বিস্তারিত...

পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় দ্রুতগামী এক মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী (৬৩) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ধনিপাড়া এলাকার দুর্ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

বেনাপোলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি

যশোরের শার্শা উপজেলায় বেনাপোল এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রচণ্ড দাবদাহের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না সাধারণ মানুষ। একই সময়ে প্রভাবশালী মহল ‘ভিআইপি’ সুবিধায় সহজেই তেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

নবম শ্রেণীর ছাত্রীকে নির্যাতন, গ্রেপ্তার ১

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

বিস্তারিত...

নারীসহ রাত কাটাতে থানায় এসেছিলেন ‘জজ’, অতঃপর...

রাত আনুমানিক দশটার দিকে পাবনার ঈশ্বরদী থানায় একজন নারীসহ আসেন সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি। নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে নারী সঙ্গিকে নিয়ে রাত্রি যাপনের জন্য সহযোগিতা চান থানায় কর্তব্যরত পুলিশের কাছে। রাত যাপনের সময় পুলিশী পাহারার ব্যবস্থা চেয়েছিলেন তিনি।

বিস্তারিত...

ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা,আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার ঘটনায় রুবেল মিয়া (৪০) নামের এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

ভাঙ্গায় প্রশাসনের প্রত্যয়নে ডিজেল পাচ্ছেন কৃষকরা

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ সমন্বয়ে কৃষক পরিবারের মাঝে স্লিপের মাধ্যমে পাঁচ থেকে দশ লিটার করে ডিজেল সরবরাহ করা হচ্ছে। ১২টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ২০ হাজার প্রান্তিক কৃষক পরিবারের মধ্যে ডিজেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

বিদেশ ফেরত অভিবাসীদের কর্মসংস্থানে লিয়াজোঁ কর্মশালা

বিদেশ ফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে স্থানীয় নিয়োগদাতাদের সাথে কার্যকর সংযোগ স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ-এমন মন্তব্য করেছেন নরসিংদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, “বিদেশ থেকে ফিরে আসা অনেক অভিবাসী দক্ষতা থাকা সত্ত্বেও দেশে উপযুক্ত কর্মসংস্থান পান না। তাদের দক্ষতা অনুযায়ী স্থানীয় শিল্প—কারখানায় সংযুক্ত করতে পারলে তা ব্যক্তি ও জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

বিস্তারিত...

অভয়নগরে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড ও জরিমানা

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম বাজারে মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনের পর অসংলগ্ন আচরণের অভিযোগে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে রাস্তায় ট্রাংকে মিলল নারীর অর্ধগলিত লাশ

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌর শহরের তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে ফেলে যাওয়া ট্রাংক থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায়নি।

বিস্তারিত...

রামপালে আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

বাগেরহাটের রামপাল উপজেলায় আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সুপেয় পানির দাবিতে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় ইয়ুথ হাব রামপাল, এফএফসিআর যুব সংগঠন ও অভিযান যুব সংগঠনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বাগেরহাটে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রম

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বাগেরহাট সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে জেলার বারাকপুর বাজার এলাকার সড়কে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

আড়াইহাজার থানা থেকে পালানো আসামি ইসমাঈল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ইসমাঈলকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় থানার হেফাজত থেকে আসামি পালানোর বিষয়ে তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

বিস্তারিত...

দর্শনার্থীদের পছন্দের তালিকায় ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে

দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার মোহনার দ্ধার বলে পরিচিত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গুরুত্ব দীর্ঘদিনের। পদ্মা সেতুর বদান্যতায় এশিয়ান হাইওয়ে ও রেলওয়ে নেটওয়ার্কের আওতাধীন হওয়ার সুবাদে উপজেলার গোলচত্বর ও মালিগ্রাম মহাসড়ক ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিনে গুরুত্ব হয়ে ওঠেছে মিনি ট্যুরিজম এলাকা হিসেবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪