| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গ্রেপ্তারের পরেও থামেনি হুমকি, আতঙ্কে নুরুল ইসলামের পরিবার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের বালিয়াপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং অভিযুক্তদের গ্রেপ্তারের পরও ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে নুরুল ইসলাম ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

বিস্তারিত...

বাগেরহাটে "নাগ‌রি‌কের কথা" নাটক প্রদর্শন

নাগরিকের কথা নাটক প্রদর্শন করলো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা। রবিবার(২৯ মার্চ) বিকালে বাগেরহাটের রামপা‌লের গৌরম্ভা আবাসন প্রকল্প মাঠে সচেতনতামূলক নাটক "নাগ‌রি‌কের কথা" ও লোক সঙ্গীত প্রদর্শন করা হয়। আবাসন প্রক‌ল্পে বসবাসকারী তিন শতা‌ধিক নাগ‌রি‌কের উপ‌স্থি‌তি‌তে এই নাটকের আ‌য়োজন ক‌রা হয়।

বিস্তারিত...

বৈধ কাগজ ছাড়া যানবাহনে তেল দেয়া হবে না

জয়পুরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে কোনো মোটরযানে জ্বালানি তেল সরবরাহ করা হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিস্তারিত...

নড়াইলে পাম্প ম্যানেজার হত্যার আসামি ট্রাক চালক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় তেল না পেয়ে মের্সাস তানভীর পেট্রোল পাম্পের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালকের বাকবিতন্ডার পর ম্যানেজার নাহিদকে (৩০) ট্রাক চাপা দেয় চালক।

বিস্তারিত...

শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে মায়ের করা মামলার আসামি বাবা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর বাহবুবুর রহমান।

বিস্তারিত...

কাপাসিয়ায় ৪ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় ডাকাতির প্রস্তুুতিকালে একটি প্রাইভেট কারসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। জানা যায়, শনিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে কাপাসিয়া থানার এএসআই নজরুল ইসলাম ও তার ফোর্স টহল ডিউটি করার সময় জানতে পারেন, উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাপলা সাকিনস্থ চেরাগআলী মোড়ে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুুতি নিচ্ছে।

বিস্তারিত...

দিনাজপুরে দোলনচাঁপা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশন এলাকায় দোলনচাঁপা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটের দিকে সেতাবগঞ্জ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটি ১নং লাইনে লাইনচ্যুত হওয়ায় ২নং লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিস্তারিত...

অনির্দিষ্টকালের জন্য ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

নীলফামারীতে জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত অর্থ ও কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

বিস্তারিত...

পটুয়াখালীতে গাছের ডালে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

পটুয়াখালীর সদর উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোসা. জান্নাতি আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার

সুন্দরবনে বাঘ সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে বাগেরহাটে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সেমিনারে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

বিস্তারিত...

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও নাতিকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

জ্বালানি তেল সংকট: দীর্ঘ লাইন, কৃষি উৎপাদন হুমকিতে

ঝিনাইদহ জেলায় চলমান জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। জেলার মোট ৩৬টি ফিলিং স্টেশনের মধ্যে সদর উপজেলায় ১৬টি, শৈলকুপায় ৫টি, হরিণাকুন্ডুতে ১টি, কালীগঞ্জে ৮টি, কোটচাঁদপুরে ৩টি এবং মহেশপুরে ৩টি স্টেশন রয়েছে। সংকট শুরু হওয়ার পর থেকেই এসব স্টেশনে তেল নিতে ভিড় বাড়ছে, বিশেষ করে মোটরসাইকেল চালকদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে।

বিস্তারিত...

গ্যাস লিকেজের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে শাহেদা আহমেদ (৫০) নামে এক অধ্যক্ষের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

বিস্তারিত...

সিরাজগঞ্জে জব্দকরা পেট্রোল খোলা বাজারে বিক্রি

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে মজুদের পেট্রোল জব্দ করে খোলা বাজারে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করলেন উপজেলা নির্বাহী অফিসার। রবিবার (২৯মার্চ) সোনালী ব্যাংকের মাধ্যমে পেট্রোল বিক্রি'র তেতাল্লিশ হাজার ছয়শত ষোল ও জরিমানার দশ হাজার জমা করা হয়।

বিস্তারিত...

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আফসানা মিমির (২৮) মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই উপজেলার বকাপুর এলাকা থেকে অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন সাগরকে (৩০) আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪