লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের জেরে মাদারীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের পরিবার দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে বিষয়টি গোপন রাখলেও পরবর্তীতে তা প্রকাশ পায়।
যশোরের সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের দুই সদস্যসহ মোট তিনজন।
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কের তানভির ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার দিবাগত রাতে ঘটে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দলের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল নাটোর জেলা শাখারা আয়োজনে ঈদ পুনর্মিলনি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ উদ্ঘাটন ও দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মহান বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটিতে বৃহস্পতিবার, শুক্র ও শনিবার টানা তিন দিন বন্ধ থাকার পর আবারও চিরচেনা কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। তবে শনিবার (২৮ মার্চ) থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার যদুয়ার গ্রামের ৬৫ বছর বয়সী ফাতেমা বেগম দীর্ঘদিনের মানসিক ও শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন। গত ২৭ মার্চ ভোরে পরিবারের অগোচরে বারান্দার তীরের সঙ্গে প্লাস্টিকের দড়িতে ঝুলে না ফেরার দেশে চলে যান এই বৃদ্ধা।
চট্টগ্রাম জেলার সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে কোল্ড স্টোরেজে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
‘তেল নাই’ লেখা প্লাকার্ড টাঙিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ রাখলেও অভিযানে ফরিদপুর সদর উপজেলার দুটি পেট্রোল পাম্পে মিলেছে বিপুল পরিমাণ তেল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ২৮ হাজার লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।
জাতীয় পরিচয়ের অন্যতম প্রতীক জাতীয় পতাকা নির্ধারিত সময় অনুযায়ী উত্তোলন না হওয়ায় বরগুনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে চরম অবহেলার অভিযোগ উঠেছে।
নওগাঁয় স্বাধীনতার কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে মুক্তির মোড় মৃত্তিকা অ্যাডফার্মে এ কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া শহরে পুরাতন একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন সংলগ্ন নারিকেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। দোকানে আগুন লাগার বিষয়টি টের পেয়ে স্থানীয় এক বাসিন্দা ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
নড়াইলে পেট্রোল পাম্প থেকে তেল না পেয়ে বাকবিতণ্ডার পর পাম্প ম্যানেজার মো. নাহিদ সর্দারকে (৩০) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা পাম্পের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন।
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। ২৮ মার্চ শনিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ওই অভিযান পরিচালনা করা হয়।