| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মন্ত্রীকে নাস্তিক বলায় আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলাসহ অশালীন মন্তব্য করায় সিরাজগঞ্জের আদালতে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

জামালপুরে আওয়ামীলীগে ১৯ নেতাকর্মীর আত্মসমর্পণ

বিগত ৫ আগস্ট সরকারের পতনের পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন মামলায় আওয়ামীলীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে আসামিরা আত্মসমর্পণ করে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক রুমানা আক্তার জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বিস্তারিত...

কুষ্টিয়ায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুরে গ্রাম্য দলাদলির জেরে সাহাবুল হত্যা মামলায় কালু, আবু তাহের, হাবিল ও মিলন নামে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

সুন্দরবনে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও দস্যুতার কাজে ব্যবহৃত মালামাল জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। সোমবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের মোংলা উপজেলার সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই আস্তানা ধ্বংস করা হয়।

বিস্তারিত...

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, লাখ টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী সুজানা আক্তারকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড ও লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

বিস্তারিত...

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকায় স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিস্তারিত...

‘একদিন কবরে যেতে হবে’ বলায় সাংবাদিককে লাঞ্ছিত, দুই আইনজীবী বহিস্কার

যশোরের বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক বেনজিন খানকে আদালত চত্বরে প্রকাশ্যে অপদস্থ করার অভিযোগে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আইনজীবী সমিতি।

বিস্তারিত...

মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে খাজনামুক্ত পানেরহাটের শুভ উদ্বোধন

বাগেরহাট সদর উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে খাজনামুক্ত পান ক্রয়-বিক্রয় কালেকশন পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে পানেরহাটের শুভ উদ্বোধন করেন।

বিস্তারিত...

উজিরপুরের হারতা ইউনিয়নে ইউপি সদস্য'র বিরুদ্ধে লাখ টাকা আত্মসাতের অভিযোগ

রিশালের উজিরপুর উপজেলার ২ নম্বর হারতা ইউনিয়নে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে গভীর নলকূপ স্থাপন, ভাতা কার্ড প্রদানসহ বিভিন্ন সরকারি সেবার নামে লাখ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার ও স্থানীয় জনগণকে হয়রানির অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

বিস্তারিত...

সিলেটে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা নেই: বিজিবি

সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই। জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা নিরসনে বিজিবিসহ সংশ্লিষ্ট সকল সংস্থা কাজ করছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ভ্যানের সাথে মটরসাইলের ধাক্কা নিহত ১

কুষ্টিয়া- রাজবাড়ি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের দবির মোল্লা গেট ও লাহিনী মোড় মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

সিরাজগঞ্জে ১৩ লক্ষ ১৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লক্ষ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২’র একটি দল। সোমবার (৩০মার্চ) সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মো: আতিকুর রহমান মিয়া।

বিস্তারিত...

শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি

চাঁদপুরের ফরিদগঞ্জে গাঁজা চাষ করার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর জমি থেকে ২৫টি গাঁজা গাছ জব্দ করা হয়। অভিযুক্ত বিল্লাল সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

বিস্তারিত...

জামালপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫

জামালপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫ ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত কয়েকজনকে নেওয়া হয়। জামালপুরের ইসলামপুরে পারিবারিক শত্রুতার জেরে ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর নামাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিস্তারিত...

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের থানতলী এলাকায় প্রথম দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪