বগুড়ার নন্দীগ্রামে তিন মাস ইউপি চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ লাখ টাকা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বাসা-বাড়ির বার্ষিক ট্যাক্স (ইউপি কর) প্রায় ৬ লাখ টাকা এবং স্যানিটেশন প্রকল্পের সুবিধাভোগীর জমা দেওয়া সরকারের ৫ লাখ ৭৫ হাজার টাকা পকেটে তুলেছেন।
কুড়িগ্রামের রাজারহাটে এক গৃহবধূকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিদারপাড়া গ্রামের গোপাল চন্দ্রের ছেলে সবুজ চন্দ্র (২১) দীর্ঘদিন
ফরিদপুরের সালথা উপজেলায় নসিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইকরাম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে গিয়ে এনটিভির সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ উঠেছে। একই ঘটনায় জমির মালিককে একটি কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগও পাওয়া গেছে।
নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজ দুই শিশুর মধ্যে আরেক শিশু আরিয়া (৭)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুইদিন পর সোমবার বেলা ১২টার দিকে একই উপজেলার পারবিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীর তীর থেকে ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে উন্নত মানের পাটবীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান। সোমবার সকালে নগরের সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলো বাড়িতে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এসপিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
তেল সিন্ডিকেটের কারণে তীব্র সংকটে পড়েছেন দেশের বিভিন্ন চরাঞ্চলের শিক্ষকরা। কৃত্রিম সংকট সৃষ্টি করে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ
চট্টগ্রাম নগরীর তিনটি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫ জন শিশু ভর্তি আছে। এখন পর্যন্ত জেলায় দুই জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেন।
সিলেটের বুক চিরে একসময় প্রবহমান ছিল ৩১টি প্রাকৃতিক ছড়া ও খাল, যা পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানি সুরমা নদীতে পৌঁছে দেওয়ার প্রধান ধমনী হিসেবে কাজ করত। তবে সময়ের বিবর্তনে সেই প্রাকৃতিক জলপথগুলো এখন অস্তিত্ব সংকটে ভুগছে।
চট্টগ্রাম জেলার সব থানার ওসিদের নিজ নিজ এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা পেট্রোল পাম্পে নিয়মিত তদারকি ও পরিদর্শনের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বাঁধ নির্মাণ ও নদী তীর সংরক্ষণ কাজের মান যাচাইয়ের লক্ষ্যে গাইবান্ধা জেলার বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন।
দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকা দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়
সিরাজগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো:আমিনুল ইসলাম। সোমবার (৩০মার্চ) মাসিক পরিদর্শনে কারাগারে পৌছলে জেলা প্রশাসককে অভ্যর্থনা জানান জেলা কারাগারের সুপার মো: রফিকুল ইসলাম।