| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দৌলতদিয়ায় চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া তিন নম্বর ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় চতুর্থ দিনেও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় তাদের কার্যক্রম কিছুটা ব্যহত হচ্ছে।

বিস্তারিত...

নদীতে নেমে নিখোঁজের দুইদিন পর মিললো মরদেহ

নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচীর বাবার বাড়িতে ঈদে বেড়াতে এসে মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে গোসলে নেমে তাসমিয়া (১১) নামে এক শিশু নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

ফরিদপুরে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন। শনিবার (২৮মার্চ) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই এ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বিস্তারিত...

আইনজীবী আলিফ হত্যার দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে: ফরহাদ মজহার

কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দায় চিন্ময় কৃষ্ণ দাসের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ফরিদপুরে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন হতদরিদ্র মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা।

বিস্তারিত...

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন কৃষক আহত হয়েছেন। শনিবার (দুপুর ১২টার দিকে) উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে তিনটি মাছধরা নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বিস্তারিত...

দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

বিস্তারিত...

উপকূলের সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষ নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিস্তারিত...

রানা প্লাজা থেকে বেঁচে ফিরেও শেষ রক্ষা হলো না: পদ্মায় বাসডুবিতে নাসিমার মৃত্যু

একসময় মৃত্যুকে হারিয়ে ফিরেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত নিয়তির নির্মম পরিহাসে প্রাণ গেল নদীর গভীরে। ২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম (৪০) এবার প্রাণ হারালেন পদ্মা নদীতে বাসডুবির মর্মান্তিক দুর্ঘটনায়।

বিস্তারিত...

কুমারখালীতে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে রক্তাক্ত অবস্থায় তাইজুল ইসলাম তাজেম (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বিস্তারিত...

কেন্দুয়ায় ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্স ছাড়াই অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

বিস্তারিত...

তেল না পেয়ে সাতক্ষীরায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

সাতক্ষীরায় তেল না পাওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

বিস্তারিত...

শেরপুরে আবাসিক ভবনে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে বিশালাকৃতির ট্যাংক স্থাপন করে দাহ্য পদার্থ মজুতের দায়ে এক

বিস্তারিত...

বাগেরহাটে গুলি করে যুবককে হত্যার ঘটনায় মামলা, নিজ বাড়িতে দাফন

বাগেরহাটের চিতলমারীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আমির হামজা (২৫)-এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে নামাজে জানাজা শেষে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪