| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কেন্দুয়ায় ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্স ছাড়াই অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

বিস্তারিত...

তেল না পেয়ে সাতক্ষীরায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

সাতক্ষীরায় তেল না পাওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

বিস্তারিত...

শেরপুরে আবাসিক ভবনে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে বিশালাকৃতির ট্যাংক স্থাপন করে দাহ্য পদার্থ মজুতের দায়ে এক

বিস্তারিত...

বাগেরহাটে গুলি করে যুবককে হত্যার ঘটনায় মামলা, নিজ বাড়িতে দাফন

বাগেরহাটের চিতলমারীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আমির হামজা (২৫)-এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে নামাজে জানাজা শেষে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।

বিস্তারিত...

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার ধলাটেংগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তকে নিহতরা সবাই একই পরিবারের বলে মনে করছেন পুলিশ।

বিস্তারিত...

খেলোয়াড়দের জনপ্রিয়তা একজন রাজনৈতিক নেতার চেয়েও অনেক বেশি: মো. শাহজাহান

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বেসরকারি বিল সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাহজাহান বলেছেন, “বিশ্বের বহু দেশে খেলোয়াড়দের জনপ্রিয়তা একজন রাজনৈতিক নেতার চেয়েও অনেক বেশি।

বিস্তারিত...

জ্বালানিমন্ত্রী নাস্তিক, ইসলাম বিদ্বেষী

কুষ্টিয়ায় জুমার নামাজের পর এক আলোচনা সভায় জ্বালানিমন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলেছেন কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

চিতলমারীতে সংঘর্ষে নিহত ১, অগ্নিসংযোগে পুড়ল ৩০ বাড়ি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় সাম্প্রতিক সহিংস সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে এলেও এলাকাজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় অন্তত ২০-৩০টি বসতবাড়িতে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে বদলি করে দিয়েছি: বিএনপির পরাজিত প্রার্থী

নির্বাচনে হেরে যাওয়ায় নির্বাচনকালীন জেলা প্রশাসকের ওপর ক্ষোভ ঝাড়লেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাঁকে বদলি করে দেওয়ার ব্যবস্থা করেছেন ব‌লে জোর দাবি জানান তিনি।

বিস্তারিত...

চলন্ত বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক ও যাত্রীদের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্তারিত...

আগুনে ভস্মীভূত ঢাকাগামী যাত্রীবাহী বাস

আগুনে যশোরে একটি যাত্রীবাহী বাস ভস্মীভূত হয়েছে। এতে যাত্রীরা নিরাপদে বাইরে বের হতে পারলেও পুড়ে গেছে যাত্রীদের সকল মালামাল। শুক্রবার বিকাল ৪টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যায় নড়াইল এক্সপ্রেসের ওই বাস (ঢাকা মেট্রো ব-১২-২২৭০)। কিছু

বিস্তারিত...

শত্রুতার জের ২০০ কলাগাছ কেটে নষ্ট করলো প্রতিবেশি

নোয়াখালীর সোনাইমুড়ীতে রাতের আঁধারে এক কৃষকের ২০০টি ফলনশীল কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

জামালপুরে ছেলের গরু চুরির ‘অপবাদে’ মায়ের আত্মহত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

জামালপুরে ছেলের বিরুদ্ধে গরু চুরির অপবাদ তুলে মারধর ও অপমানের ঘটনায় লজ্জায় মায়ের আত্মহত্যার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে মা-বাবাকে মারধর ও অপমান করার জেরে ওই মা আত্মহত্যা করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

৬ টন ডিজেল জব্দ, কারবারিরা নজরদারিতে

নগরের পতেঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ৬ টন ডিজেল জব্দ করেছে প্রশাসন। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। প্রশাসনের নজরদারিতে রয়েছে তেল ডিপো, পেট্রল পাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিরা। শুক্রবার (২৭ মার্চ) কমিশনার ঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জের সাংবাদিকের বিরুদ্ধে জিডি করলেন ওসি

নওগাঁয় ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে মিঠু হাসান নামে এক সাংবাদিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪