সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক কৃষকের আস্ত ছাগল গিলে ফেলেছে একটি অজগর সাপ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেন।
দাগনভূঞা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে ‘আজকের পদক্ষেপ, আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ি জেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে জেলার মোট ৩ হাজার ৬৫০ জন ভাতাভোগী সদস্যের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
মেঘনা নদী থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেপ্তার
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৫০টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
আওয়ামী লীগ সরকারের আমলে মেঘনার ভাঙন প্রতিরোধে চাঁদপুর শহর সংরক্ষণের জন্য নেওয়া হয় সাড়ে ৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প। কিন্তু সেটি অর্থসংকটে ভেস্তে যায়। সর্বশেষ ২০২৪ সালের শুরুতে শহর সংরক্ষণ প্রকল্পের জন্য বরাদ্দ হয় ৮১৫ দশমিক ৬৫ কোটি টাকা।
ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলায় দুই যুবক ও এক নারীর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবারের মধ্যে পৃথক তিনটি ঘটনা ঘটে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, সিলেট অঞ্চলের অনেক কৃষিজমি শুকনো মৌসুমে সেচের পানির অভাবে অতিরিক্ত ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যে জাঙ্গাইল থেকে বলাউরা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের বংশীখাল খনন করা হবে।
যশোরে এবার ঈদুল ফিতরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল সহায়তা দেওয়া হবে। জেলার ৮ পৌরসভা ও ৮ উপজেলায় ১ লাখ ৮৫ হাজার ৬৫৫টি ভিজিএফ কার্ডে বিতরণ করা হবে ১ হাজার ৮৫৬ দশমিক ৫৫ মেট্রিক টন চাল।
ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা নিয়ে বাকবিতণ্ডার জেরে কর্মচারীদের গণপিটুনিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নিরব হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত ছাত্র ঐক্য।
২৪-এর গণ-অভ্যুত্থানে জুলাই শহীদের তালিকায় সুজন হোসেন নামের এক ছাত্রলীগ কর্মীর নাম থাকার প্রতিবাদে মানববন্ধন করেছেন জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা।মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মহড়া ও শোভাযাত্রা বের করা হয়।
সরকারি উদ্যোগে ঝিনাইদহে অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৬ রমজান পর্যন্ত এ বিক্রয় কার্যক্রম চলবে। জেলার দরিদ্র জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর এ আয়োজন করেছে।
আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।