| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঠাকুরগাঁওয়ে ফাঁসি ও বিষপানে তিনজনের আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলায় দুই যুবক ও এক নারীর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবারের মধ্যে পৃথক তিনটি ঘটনা ঘটে।

বিস্তারিত...

সেচ নিশ্চিতের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, সিলেট অঞ্চলের অনেক কৃষিজমি শুকনো মৌসুমে সেচের পানির অভাবে অতিরিক্ত ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যে জাঙ্গাইল থেকে বলাউরা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের বংশীখাল খনন করা হবে।

বিস্তারিত...

ঈদে প্রায় দুই লাখ ভিজিএফ কার্ডে চাল পাচ্ছে যশোরের দুস্থরা

যশোরে এবার ঈদুল ফিতরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল সহায়তা দেওয়া হবে। জেলার ৮ পৌরসভা ও ৮ উপজেলায় ১ লাখ ৮৫ হাজার ৬৫৫টি ভিজিএফ কার্ডে বিতরণ করা হবে ১ হাজার ৮৫৬ দশমিক ৫৫ মেট্রিক টন চাল।

বিস্তারিত...

বৈষম্যবিরোধী ছাত্রনেতা নিরব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা নিয়ে বাকবিতণ্ডার জেরে কর্মচারীদের গণপিটুনিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নিরব হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত ছাত্র ঐক্য।

বিস্তারিত...

জুলাই শহীদের তালিকায় ছাত্রলীগ নেতার নাম থাকার প্রতিবাদে মানববন্ধন

২৪-এর গণ-অভ্যুত্থানে জুলাই শহীদের তালিকায় সুজন হোসেন নামের এক ছাত্রলীগ কর্মীর নাম থাকার প্রতিবাদে মানববন্ধন করেছেন জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা।মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

বিস্তারিত...

কাপাসিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মহড়া ও শোভাযাত্রা বের করা হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে অসচ্ছল মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

সরকারি উদ্যোগে ঝিনাইদহে অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৬ রমজান পর্যন্ত এ বিক্রয় কার্যক্রম চলবে। জেলার দরিদ্র জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর এ আয়োজন করেছে।

বিস্তারিত...

সিংড়ায় জাতীয় দিবস ও ঈদ উদযাপন ঘিরে প্রশাসনের প্রস্তুতি

আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় ফ্যামিলি কার্ড পেলেন ৪৯৬ নারী

বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ৪৯৬ জন নারীকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড পাওয়ার আগেই তাদের মোবাইলে সরকারি সহায়তার টাকা পৌঁছে গেছে বলে জানিয়েছেন উপকারভোগীরা।

বিস্তারিত...

শ্যামনগরে ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা

উপকূলীয় উপজেলা শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের গঠন ও অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ১টি বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড গুলির খোসাসহ শহিদ ওরফে শিপন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শিপন ঐ এলাকার আবুল কালামের ছেলে।

বিস্তারিত...

দিনাজপুরে তেল বিক্রিতে অনিয়ম

দিনাজপুরে হিলিতে জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজনে কম দেওয়া ও লাইসেন্স ছাড়া খোলা তেল বিক্রির দায়ে তাদের এই জরিমানা করা হয়।

বিস্তারিত...

কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগ, যুবককে গণধোলাই

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মিলন মিয়া নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে তার ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিলও করেছেন এলাকাবাসী।

বিস্তারিত...

কক্সবাজার হাসপাতালে লিফটের নিচে গৃহবধূর লাশ

কক্সবাজার সদর হাসপাতালের লিফটের নিচে তিন দিন ধরে পড়ে থাকার পর গত শনিবার এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সেবা প্রার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। রহস্য উদ্‌ঘাটনের জন্য রোববার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিস্তারিত...

আগুনে সর্বস্বান্ত কৃষক পরিবার

বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে সর্বস্বান্ত হয়েছে এক কৃষক পরিবার। আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪