লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশোরী (৪৮) হত্যা মামলার প্রধান আসামি আরমানকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। গ্রেপ্তারকৃত আরমান রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। নিহত বেলাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় পতিত জমিতে সূর্যমুখী চাষ করেছেন কৃষকরা। এই চাষের ফলে একদিকে যেমন আয় হচ্ছে, অন্যদিকে পতিত অনাবাদি জমিকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছে তারা। কৃষি অফিস বলছে, চাহিদা ও ফলন ভালো হওয়ায় সূর্যমুখী চাষের দিকে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা।
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের আস্তানা ও অবৈধ দখলদারদের নির্মূল করতে বড় পরিসরে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল থেকে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের প্রায় ৪ হাজার সদস্যের সমন্বয়ে এই চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল।
রাজশাহীর বাঘা উপজেলায় ঘন কুয়াশার মধ্যে সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরিশাল জেনারেল হাসপাতালের দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার (৮ মার্চ) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।
ইরান যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেলের সম্ভাব্য সংকট ও মূল্য বৃদ্ধির আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুদের আশ্বাস দেওয়া হলেও হুজুগে তেল নেওয়ার প্রবণতা থামছে না।
যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় মো. জাকির হোসেন মিয়াজী (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জামালপুরের ইসলামপুর উপজেলা শাখায় ইফতার মাহফিল আয়োজিত হয়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-২ আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, পবিত্র রামাদানের মাসে দেশের শান্তি-সম্প্রীতি ও সার্বভৌমত্ব রক্ষায় দলবল,ধর্মবর্ণ নির্বিষেশে সকলে ঐক্যবদ্ধ আহ্বান জানান তিনি।
নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সীমান্তবর্তী চর আজমল এলাকায় চারটি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় মিথ্যা সংবাদ প্রচার ও মানহানি মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি ভুক্তভোগীর।
প্রোডিউসার গ্রুপ (পিজি)-এর এক্সিট প্ল্যান এবং উৎপাদনমুখী সমবায় সমিতি হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ।
জামালপুরের ইসলামপুর উপজেলার ছোট-বড় ১৪টি খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিক পানি প্রবাহ ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। খালগুলো পুনঃখননের মাধ্যমে অতীতের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।