লক্ষ্মীপুরের রামগঞ্জে আল মনসুর ড্রাগ হাউজের পুরাতন একটি ছাদের অংশ ধসে পড়ে ফরহাদ হোসেন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন পথচারী আহত হয়েছেন।
রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদগাঁ মাঠে আসন্ন ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির স্থানীয় সাত নেতাকর্মীসহ আরও ৪০-৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটে নানা অব্যবস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (০৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হওয়ার কথা থাকলেও তা সময়মতো শুরু হয়নি।
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বেনাপোল মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ইকবালকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
কুষ্টিয়ায় সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়।
দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে ফসলি জমির মাটি কাটায় ২টি এস্কেভেটর অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে স্থানীয় জনতা।
ঠাকুরগাঁওয়ে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ভূল্লী থানা পুলিশ। এসব অভিযানে মোট ৯১ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অপর শিশুকে উদ্ধারে ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের পিতা মরহুম ওবায়দুর রহমানের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার থানা সড়কের গ্রীণ হাসপাতালের তৃতীয় তলায় একটি ইসলামিক ক্যাডেট কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড়আঁচড়া ঈদগাহ হতে চারাবটতলা পর্যন্ত দীর্ঘ ২ কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ড্রেনেজ নির্মাণের নামে রাস্তা খুঁড়ে দীর্ঘ ৬ মাস ফেলে রাখায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. নুরুল ইসলাম ক্ষয়কালি (৫৫)। রোববার (৮ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঈদ উপলক্ষে যশোর শহরে বিভিন্ন বিপনী বিতান পুরুষের পোশাকে সেজে উঠেছে। সকাল সাড়ে ৯টার পরপরই খুলে যাচ্ছে শহরের বিভিন্ন বিপণীবিতান। কেনাকাটা চলছে রাত ১২টা বা একটা পর্যন্ত। রোজার প্রথম থেকেই পুরুষ ক্রেতারা আসছেন তবে ১০ রোজার পর থেকে পুরুষদের পোশাকের বিক্রি বেড়েছে বলছেন বিভিন্ন বিপনীবিতানের বিক্রেতা ও সত্ত্বাধিকারীরা।
রাজশাহীর মোহনপুর উপজেলার সাকোয়া গ্রামে ঈদের নামাজে কে ইমামতি করবেন তা নিয়ে স্থানীয় জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।