টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রবাসী সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। নিহত প্রবাসীর নাম মোশারফ হোসেন (৪০)। তিনি উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো. সূর্যত আলী ও জহুরা বেগমের সন্তান।
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার মধ্যরাতে তাদের পৃথক দুটি মামলায় আটক করা হয়। পরে সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।
জামালপুর-ময়মনসিংহ সড়কের চেচুয়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামায়াতে আদর্শ শিক্ষক ফেডারেশনের ঘোড়াধাপ ইউনিয়ন সভাপতি আব্দুল আওয়াল নিহত হয়েছেন।
উফলে মোঃ বজলু শরীফ (৬৫) নামে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হওয়ায় ঘটনা ঘটেছে। রবিবার (৮মার্চ) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের শরীফ বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া ৪টি গরুর বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।
পটুয়াখালী–২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সমাজে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে ন্যায্য ব্যক্তিকে তার প্রাপ্য দেওয়ার পরিবেশ গড়ে তোলা হচ্ছে। এখানে দল করার কারণে কেউ পিছিয়ে থাকবে না, আবার কেউ বাড়তি সুবিধাও পাবে না। আমরা ভালো থাকলে সবাই মিলে থাকবো, আর কোনো বিপদ-মুসিবত এলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করবো।
সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহ্যবাহী কোলা বাজারে চলাচলের অনুপযোগী রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় কোলা বাজার-এর তিন মাথা মোড়ে রজনীগন্ধা ফাউন্ডেশন-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
হাঁস চুরির ঘটনায় বসেছিল গ্রাম্য সালিস। সেখানে চোর সাব্যস্ত করায় মো. মাসুম (২০) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী দমনে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে। অভিযানে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি রয়েছে ডগ স্কোয়াডসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। এ সময় সিসিটিভি কন্ট্রোল রুম থেকে ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অভিযানের আগেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় অপরাধীরা প্রস্তুতি নিয়ে বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস জাটকা নিধন ও বিক্রি নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। বিশেষ করে সদর উপজেলার হানারচর ইউনিয়নের আখনের হাটে প্রকাশ্যে জাটকা বিক্রি হতে দেখা গেছে।
যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনী-এর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় পাইলট সম্পূর্ণ নিরাপদে আছেন এবং বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দাগনভূঞা উপজেলায় বেকার যুবক ও যুব নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।
সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় ভোর থেকে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। অভিযানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিনতাইয়ের শিকার হয়েছেন এবং তার সরকারি পিস্তলও ছিনতাইকারী লুট করে নিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে।
যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি রুটিন প্রশিক্ষণ বিমান আজ (সোমবার, ৯ মার্চ) দুপুরে জরুরি অবতরণ করেছে।