নওগাঁয় গৃহবধূ ইয়াসমিন বানুর হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। "আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী।
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যে চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা ও নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে এক আনন্দঘন পরিবেশে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।
অসময়ে যমুনার ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নদীর পাড়ের মানুষ । এক মাসে যমুনা নদী গর্ভে বিলীন হয়েছে দুই শতাধিক বাড়িঘর, ফসলি জমি, পাকা সড়ক, মসজিদ-মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়। ভাঙনের তীব্রতায় দিশেহারা হয়ে পড়েছে উপজেলার চিকাজানী ইউনিয়নের নদী পাড়ের মানুষ। ভাঙনের শিকার অসহায় মানুষ গুলো সহায়-সম্বল ও বসতভিটা হারিয়ে আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যাচ্ছেন ।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ পালন করেছে ‘অপরাজেয় তারুণ্য’ ইউওয়াইপি। নানা কর্মসূচির মাধ্যমে তারা দিনটি পালন করে।
"আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
দেশে তেলের ক্রাইসিস হয়েছে, তাই ব্যবসায়ী হিসাবে দু-চার টাকা লাভ করার জন্যেই তেল লুকায় রাখছিনু।’
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ও বাজারে অস্থিরতা রোধে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে গাজীপুর সিটি করপোরেশন। রবিবার (৮ মার্চ) সকালে মহানগরীর বিভিন্ন কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন গাসিক প্রশাসক মো.শওকত হোসেন সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।
প্রতারণা ও অর্থ কেলেঙ্কারি সংক্রান্ত তিনটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. এনায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) নগরীর ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জে আল মনসুর ড্রাগ হাউজের পুরাতন একটি ছাদের অংশ ধসে পড়ে ফরহাদ হোসেন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন পথচারী আহত হয়েছেন।
রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদগাঁ মাঠে আসন্ন ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির স্থানীয় সাত নেতাকর্মীসহ আরও ৪০-৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটে নানা অব্যবস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (০৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হওয়ার কথা থাকলেও তা সময়মতো শুরু হয়নি।
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বেনাপোল মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ইকবালকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
কুষ্টিয়ায় সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়।