বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভায় পুনরায় সভাপতি হিসেবে মোস্তফা মোঘল এবং সাধারণ সম্পাদক হিসেবে এইচ আলিম নির্বাচিত হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের শাশুড়ি ও ডাক্তার হাবিবা চৌধুরী সুইটের মমতাময়ী মা মনোয়ারা
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানবপাচার চক্রের ১০ জন দালালকেও আটক করা হয়েছে।
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে ঢাকা থেকে আসা বনবিভাগের বিশেষজ্ঞ দল।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
নোয়াখালীর সদর উপজেলায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইছাক-আবিরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি, সনদপত্র, ক্রেস্ট ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
কুষ্টিয়া জেলায় ৪টি সংসদীয় আসনের ৩৩ জন প্রার্থীর মধ্যে মোট ছয়জন স্বতন্ত্র ও দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরের আগুনে দগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আনোয়ারা বেগম ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকার হোসেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং মৃত আব্দুল আজিজের স্ত্রী।
যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৫৫)-এর হত্যাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় তার জামাই পরশসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী উত্তেজনার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রাশেদ খাঁনের ভাড়া নেওয়া নির্বাচনী কার্যালয় এক থেকে দুই দিনের মধ্যে ছেড়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের বিরুদ্ধে।