ছাত্রলীগ করা অপরাধ হলে সারজিস আলমও অপরাধী বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের নিঃশর্ত মুক্তি, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করাসহ দুই দফা দাবি জানিয়ে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নেতারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকের মতো অবরোধ প্রত্যাহার করেছেন। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ঘন কুয়াশার কারণে যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথের মার্কিং চ্যানেল ঢেকে যাওয়ায় যাত্রী ও যানবাহনসহ ‘ধানসিঁড়ি’ নামের একটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফেরিটি নোঙর করা হয় এবং এরপর থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর কাজিরহাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. ফখরুজ্জামান।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা) মনোনীত এমপি প্রার্থী মোঃ দৌলতুজ্জামান আনসারীকে আদালতে তলব করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহাদী হাসানকে গ্রেপ্তারের পর মধ্যরাতে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার ভ্যানের প্রয়াত চালক ও মহাজনদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ মোড়ে রাজিব-নয়ন বন্ধুমহল ও শ্রমিকদের উদ্যোগে এই আয়োজন করা হয়।
নোয়াখালীতে ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। তবে হেভিওয়েট কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।
মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও অটোটেম্পু ওনার্স গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন পীর বাবুল হোসেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় ফরিদপুরের চর ঝাউকান্দা এলাকায় নদীতে ডুবে যাওয়া বাবা ও শিশু ছেলেকে নিরাপদে উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নড়াইলের দু’টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে ‘থানায় আগুন দিয়ে এসআইকে পুড়িয়ে দিয়েছিলাম’, এমন বক্তব্য দিয়ে হুমকি দেওয়ার ঘটনায় জুলাই আন্দোলনকারী মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তার করে।
ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ঋণখেলাপি, ভোটার তালিকায় তথ্যগত ত্রুটি ও স্বাক্ষর সঠিক না থাকায়
যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শংকরপুরের নয়ন কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।