শেরপুর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব লুৎফর রহমানকে এক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। তার সুদীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তিতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে মোট ১৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ–১ আসনে মোট ৯টি মনোনয়নপত্র দাখিল হয়। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭টি মনোনয়নপত্র বৈধ এবং ২টি বাতিল করা হয়
কুড়িগ্রামে কয়েক দিন ধরে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে বাড়ছে কাঁপুনি। গত কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ, বিশেষ করে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট বেড়েছে।
নওগাঁর রানীনগর সহকারী জজ কোর্টের বেঞ্চ সহকারী আলী হাসান বিদ্যুৎ (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি পারনওগাঁ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আছাদ আলী সরদারের ছেলে।
চরভদ্রাসন উপজেলার পদ্মাপারের বসতিরা গত দুই সপ্তাহ ধরে বরফশীতল হাওয়া ও তুষারাচ্ছন্ন বাতাসে হাড়কাঁপানো শীতের মধ্যে মানবেতর জীবনযাপনকরছে। পদ্মাপারের প্রায় পাঁচ হাজার ছিন্নমূল পরিবার তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছে।
বেশ কিছুদিন ধরেই নড়াইলে শীতের তীব্রতা বেড়েছে। হিমেল হাওয়ার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। এসব কারণে নড়াইলে অতিরিক্ত শীত ও ঘন কুয়াশা থাকায় ব্যাহত হচ্ছে মধু চাষ। দিনের বেলায়ও মৌমাছি বাক্স থেকে বের হচ্ছে না। এতে বাইরে থেকে মধু সংগ্রহ বন্ধ করেছে মৌমাছিরা।
সুন্দরবনের জয়মনি শরকির খালসংলগ্ন এলাকায় শনিবার (৩ জানুয়ারি) বিকেলে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল নিয়ে বাঘটি উদ্ধারে অভিযান শুরু করেছে বনবিভাগ।
সুন্দরবনে ঘুরতে আসা তিন পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা। অপহৃতদের মধ্যে একজন রিসোর্ট মালিকও রয়েছেন। পর্যটকরা ‘গোল কানন’ নামে একটি রিসোর্টে ভ্রমণে এসেছিলেন।
রাজশাহীর বাঘায় পদ্মার চরে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি করে সোহেল রানা (৩৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে তার স্ত্রী স্বাধীনা খাতুন (৩০) আহত হয়েছেন।
নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন রামরামপুর করাইডাঙ্গা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। জানা গেছে, আটক মাদক ব্যবসায়ী রিপন ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
যশোরে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন এনাম সিদ্দিকি। এবার তাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জানুয়ারি) যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। যাত্রীবেশে একজন নারী ও একজন পুরুষ সিএনজি চালিত অটোরিকশায় উঠে ঘটনাটি ঘটিয়েছে।
চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার এসআই (নিঃ) মনজুরুল আলম ভূঁইয়া, এসআই (নিঃ) শফিউল আলম ও এসআই (নিঃ) এ কে এম জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিস দুইজনের মরদেহ উদ্ধার করেছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে এ দুর্ঘটনা ঘটে।