হিমালয় থেকে বয়ে আসা শীতল বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রভাব জেঁকে বসেছে। কয়েকদিন ধরে সকাল ও রাতের তাপমাত্রা ১২–১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শীতের সঙ্গে বাড়তি আর্দ্রতার কারণে ভোরবেলা কনকনে ঠান্ডা অনুভূত হলেও দিনের আলো কিছুটা স্বস্তি নিয়ে আসে।
সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবুর গনসম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে এই সম্বর্ধনা প্রদান করা হয়।
বরিশালে স্কোপোলামিন বা ‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে পড়ে এক গৃহবধূকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ২৭ বছর বয়সী ভুক্তভোগী। মামলায় ঢাকার মোহাম্মদপুরের মো. রাসেলকে একমাত্র আসামি করা হয়েছে। বিচারক অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ওসিকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে কুপিয়ে ঘনিষ্ঠ বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নজরুল একাডেমি মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
রাজধানীর কাওরান বাজারে কাঁচামাল ব্যবসায়ী মো. লিটন (৪৫) ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আম্বারশা মসজিদের পাশে তিন ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে নগদ ৩৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিল এলাকার কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বাসটির মালিক আবুল কালাম রাতের জন্য বাসটি সড়কের পাশে রেখে বাড়ি যান। পরে স্থানীয়রা বাসে আগুন দেখতে পেয়ে পানি ও বালু দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নেভায়।
ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি কাপড়ের দোকান। দ্রুত আগুনের উৎস নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর মগবাজারের দিলু রোডে একটি বহুতল ভবনে আগুনের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে আগুনের তথ্য পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও দু'জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের টিএ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এই বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের লোহার কলাপসিবল গেট কেটে ডেক্সটপ কম্পিউটার এবং ভ্যাকসিন বিক্রির নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, “দলের প্রশ্নে আমরা সবাই এক। এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা নারায়ণগঞ্জবাসী সবাই মিলে এক হয়ে মাসুদুজ্জামানকে জয়ী করবো। সবার মনে রাখতে হবে—তিনি দলের প্রার্থী, তিনি তারেক রহমানের প্রার্থী। ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে হবে।”
নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনতে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়ন বিএনপিকে ঢেলে সাজানো হয়েছে। বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নটির নতুন পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। গত ১০ নভেম্বর উদয়কাঠী ইউনিয়ন বিএনপির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণার পর ১৯ নভেম্বর ১০১ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে নিখোঁজের ২৪ ঘণ্টা পর আব্দুল্লাহ আল আনসারী (৭) নামের এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত শিশু ওই গ্রামের মৃত জাব্বারুলের ছেলে।