| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শ্রীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ শতাধিক কর্মী বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নে সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম এম.এ–এর নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বুধবার (২৬ নভেম্বর) জৈনা বাজারের আরিফ মডেল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে এই কর্মীরা দলের সঙ্গে সংযুক্ত হন।

বিস্তারিত...

হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

উত্তরাঞ্চলের শীত যেন আগেভাগেই জমিয়ে বসেছে পঞ্চগড়ে। প্রতিদিনই বাড়ছে ঠান্ডার দাপট। ভোরের প্রবল হিমেল হাওয়া আর প্রায় শতভাগ আর্দ্রতায় পুরো জেলাজুড়ে শীতের স্পর্শ এখন স্পষ্ট।

বিস্তারিত...

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, টেকনাফে হালকা কম্পন

বঙ্গোপসাগরে মাঝরাতে সৃষ্ট ভূমিকম্পে দুলে ওঠে কক্সবাজারের টেকনাফ শহর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি উৎপন্ন হয়, যার মাত্রা ছিল ৪.০।

বিস্তারিত...

ভুটানে প্রথম ট্রানজিট চালান পাঠালো চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো সড়কপথে ভুটানের উদ্দেশে পণ্যবাহী একটি কনটেইনার যাত্রা শুরু করেছে। বাংলাদেশ-ভুটান ট্রানজিট চুক্তির বাস্তবায়নের অংশ হিসেবে এই পরীক্ষামূলক পরিবহনকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিস্তারিত...

বিয়েতে মাইক বাজানোয় বেত্রাঘাত, আটক অটোরিকশাও

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে বিয়েতে মাইক বাজানোর ঘটনাকে কেন্দ্র করে এক কন্যাসহ তার পরিবারের সদস্যদের বেত্রাঘাত এবং মোটা অঙ্কের জরিমানার ঘটনা ঘটেছে। স্থানীয় অনানুষ্ঠানিক সালিশে এমন ‘শাস্তি’ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি , আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬নভেম্বর)উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রদর্শনী

গাইবান্ধায় আলোচনা সভা ও প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে ফিতা কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

যশোরে ভুয়া ‘অতিরিক্ত সচিব’ আটক

যশোর সার্কিট হাউস থেকে আব্দুস সালাম (হেলাঞ্চি, মণিরামপুর) নামে এক ভুয়া অতিরিক্ত সচিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার দুপুরে সার্কিট হাউস কর্তৃপক্ষ তার পরিচয় নিয়ে সন্দেহ হলে যাচাই-বাছাই শেষে তাকে হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

পচা খাবার বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে হোটেলে পচা ও বাসি খাবার বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

বিস্তারিত...

যশোরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে থমথমে পরিস্থিতি

শোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছে এবং বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

বিস্তারিত...

তোলারাম কলেজে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসে টেলিভিশনের শব্দ কমাতে বলায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক-এর বিরুদ্ধে।

বিস্তারিত...

ঘরে ফেরা ২৬ বম পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী

বান্দরবানে বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারী ২৬টি পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার (২৬ নভেম্বর) বান্দরবান সেনা জোনের উদ্যোগে সেনা জোন প্রাঙ্গণে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

বিস্তারিত...

বগুড়ায় হৃদরোগী শাহনেওয়াজকে ‘আমরা বিএনপি’ পরিবারের সহায়তা

বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত অ্যাডভোকেট শাহনেওয়াজকে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছে ‘আমরা বিএনপি’ পরিবার। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শেরপুর উপজেলার কলেজ রোড এলাকার শ্রীরামপুর পাড়ায় নিজ বাসভবনে তার হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

বিস্তারিত...

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার অবস্থান ধর্মঘট পালিত

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার চেষ্টা এবং ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অফিস কক্ষের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ময়মনসিংহ জেলা শাখা।

বিস্তারিত...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে চট্টগ্রাম ছেড়ে গেল বাংলাদেশ নৌবাহিনীর একটি দল

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্যের একটি দল আজ বুধবার, ২৬ নভেম্বর, বিশেষ ফ্লাইটে চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪