| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাজিরা শেষে কোর্ট চত্বরেই হামলা, চার বাউল হাসপাতালে

ঠাকুরগাঁও জজ কোর্ট চত্বরের ভেতরে চা পান করার সময় অজ্ঞাতপরিচয় একদল লোকের হামলায় আহত হয়েছেন চারজন বাউল শিল্পী। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে হামলাকারীরা তাদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

বিস্তারিত...

প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও ধারণ, পরে অর্থ আত্মসাৎ: দুই সদস্য গ্রেপ্তার

প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির মাধ্যমে অর্থ আত্মসাৎ করত একটি প্রতারক চক্র। সেই চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বিস্তারিত...

ষোলশহর ওয়ার্ডে চসিকের ক্রাশ প্রোগ্রাম

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের মোহাম্মদ নগর, শান্তি নগর, আমিন কলোনী, বার্মা কলোনী, আলিনগর, নবীনগরসহ আশপাশের পুরো এলাকায় বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চসিক

বিস্তারিত...

নকল করতে গিয়ে ধরা পড়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের বাথরুমে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বরিশালের উদয়কাঠীতে বিএনপির নেতৃত্বে ১০১ সদস্যের আত্মপ্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনতে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটেছে

বিস্তারিত...

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ২

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নারীসহ দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা জেলখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহরা হলেন, মোটরসাইকেল চালক জুনায়েদ (৪০) ও অজ্ঞাত পথচারী নারী (৩০)।

বিস্তারিত...

অভয়নগরের শ্রীধরপুর ইউপির সাবেক চেয়ারম্যান বাপ্পীর ইন্তেকাল

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পী (৫৫) ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে মৃত্যু বরন করেন।

বিস্তারিত...

প্রতিবন্ধী নারীর ভাতা আত্মসাৎ : অভিযুক্ত মহিলা মেম্বার ও তার স্বামী

নওগাঁর বদলগাছীতে ভাতার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এলাকার সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তাহমিনা আক্তার এবং তার স্বামী প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে। তাহমিনা বেগম বদলগাছী উপজেলার ৩নং পাহাড়পুর ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্য এবং স্বামী মিজানুর রহমান, উপজেলার শেরপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।

বিস্তারিত...

গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বঞ্চিত প্রার্থীদের শোডাউন

গোপালগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শোডাউন করেছেন বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত তিন প্রার্থী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের গেটপাড়া সড়ক ভবনের সামন থেকে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ মিছিল নিয়ে এই শোডাউন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

উলিপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি’র কেন্দ্র থেকে ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়

বিস্তারিত...

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নীলফামারীতে রামরঙ্গন কমলা চাষে আব্দুল মতিনের সাফল্য

রামরঙ্গন চায়না জাতের কমলা চাষে আলোড়ন সৃষ্টি করেছে নীলফামারীর আদর্শ মানিক নার্সারীর উদ্যোক্তা ও নীলফামারী গণপূর্ত বিভাগের কর্মরত আব্দুল মতিন। তিনি নার্সারী ব্যবসার পাশাপাশি রামরঙ্গন জাতের কমলা চাষে নিজ জেলা ও পাশ্ববর্তী জেলা গুলোতে সুনাম অর্জন করেছে।তার এই বাগান দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসছে। ফলন ভালো হওয়ায় এই জাতের কমলা চাষে আগ্রহী হচ্ছে।

বিস্তারিত...

কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেট-সারা দেশের রেল চলাচল বন্ধ

হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ত্রুটি মেরামত সম্ভব হয়নি।

বিস্তারিত...

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় তুচ্ছ ঘটনায় আনোয়ার হোসেন সাব্বির (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুজনকে আটক করেছে বলে জানা গেছে।

বিস্তারিত...

বেনাপোলে হাজি বিরিয়ানি হাউজে খাবারের মান ও পরিমাণ নিয়ে গ্রাহকের ক্ষোভ

যশোরের বেনাপোল বাজারের ছোট আঁচড়া মোড়ে অবস্থিত হাজি বিরিয়ানি হাউজ–এর খাবারের মান ও পরিমাণ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষের তীব্রতা বেড়েছে। ভোক্তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি মানহীন খাবার পরিবেশন করছে এবং অর্ডারের তুলনায় কম খাবার দিয়ে বেশি টাকা নিচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪