| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশের মাটিতে ভোট ডাকাতির নির্বাচন করতে দেওয়া হবে না: মাওলানা রফিকুল

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে আর ভোট ডাকাতির নির্বাচন করতে দেওয়া হবে না। কোন ভোটকেন্দ্র দখলের নির্বাচন

বিস্তারিত...

শরিয়তপুরে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুরের নড়িয়ায় প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

বিস্তারিত...

নওগাঁয় ৭ শতাধিক সনাতন পরিবারের বিএনপিতে যোগদান

নওগাঁর বদলগাছীতে ফজলে হুদা বাবুলের প্রতি আস্থা ও ভালোবাসা প্রদর্শন করে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। ধানের শিষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন তারা। এর আগে ৬ নভেম্বর উপজেলার শুরকালি মাঠে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার বিএনপিতে যোগ দিয়েছিল।

বিস্তারিত...

প্রার্থী পরিবর্তনের দাবিতে তারেকের কাছে পত্র পাঠালেন মুক্তিযোদ্ধারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছেন জেলার ১৩ উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়কসহ জেলা ইউনিটের নেতৃবৃন্দ। শুক্রবার (১৪ নভেম্বর) কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলা ইউনিট ও জেলা ইউনিট আহ্বায়কদের যৌথস্বাক্ষরিত ওই আবেদনপত্র তারেক রহমানের বরাবর প্রেরণ করা হয়।

বিস্তারিত...

কিশোরগঞ্জে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

কিশোরগঞ্জে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং তার ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। পুরো সময় জুড়ে দলের নেতাকর্মীরা সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে স্লোগান দেন।

বিস্তারিত...

জুলাই সনদ নিয়ে জটিলতা সৃষ্টি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নয়: গণঅধিকার প্রার্থী আবু হানিফ

রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে গণঅধিকার পরিষদ মনোনীত কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের প্রার্থী, দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জুলাই সনদ নিয়ে কোনও ধরনের জটিলতা সৃষ্টি হলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত নাও হতে পারে। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনে পরাজিত ‌‘পতিত স্বৈরাচার সরকার’ ভারত থেকে নির্বাচন বানচালের নানামুখী চক্রান্ত করছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় হোসেনপুর বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি।

বিস্তারিত...

জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: বিএনপি নেতা সাইফুল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, বগুড়া সদর আসনের মানুষের স্বপ্ন ধীরে ধীরে পূরণ হচ্ছে। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

ইসলামী দল গুলো আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবেনা : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিদেশীদের প্রেসক্রিপশনে বাংলাদেশের মানুষ চলতে চায় না। দেশের স্বাধীনতার ৫৩ বছর অতিক্রমের পরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই।

বিস্তারিত...

শরীয়তপুরে কোন চাঁদাবাজি চলবে না, জামায়াত প্রার্থীর হুঁশিয়ারি

শরীয়তপুর-২ আসনে কোনো ধরনের চাঁদাবাজি, ভয়ভীতি অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, ন্যাশনাল ডক্টরস ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। পবিত্র উমরাহ পালন শেষে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শরীয়তপুর-২ নির্বাচনি এলাকা নড়ীয়া-সখিপুরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, নভেম্বর মাসেই গণভোটের আয়োজন ও নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

নীলফামারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নীলফামারী সদর ও শহর শাখার আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) জেলা জামায়াতের অফিসে সকাল ৮টা থেকে ১২.০০টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ঘাতক লিমন মিয়ার দাবি,লুসীর সাথে তার ৫ বছরের পরকীয়া

‘বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীর সাথে তার ৫ বছরের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের জেরে প্রেমিকা লুসী তাকে পুলিশে দিয়েছে, জেলও খাটিয়েছে এবং নানাভাবে হয়রানিও করেছে।

বিস্তারিত...

কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকে ১২ জন বাংলাদেশিকে হস্তান্তর

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী-পুরুষ ও শিশুসহ ১২ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

অকেজো ল্যাম্পপোস্ট মেরামত করছে যুব অধিকার নেতারা

ঢাকা-নরসিংদী সড়ক হয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রবেশপথের পুটিয়া বটতলা বাজার এলাকা দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে আছে। টোক-কাপাসিয়া ও কটিয়াদি-নিকলী রোডের গুরুত্বপূর্ণ মোড়সহ পুরো এলাকায় স্থাপন করা হয় কোটি টাকা ব্যয়ে নির্মিত শতাধিক সৌর ল্যাম্পপোস্ট। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব, নিম্নমানের যন্ত্রাংশ এবং চুরি-সংক্রান্ত ঘটনার কারণে এগুলোর অধিকাংশই এখন সম্পূর্ণ অকার্যকর। গত বছরের ৫ আগস্টের পর থেকে বেশিরভাগ বাতি ও কেব্ল চুরি হয়ে যায়। ফলে খুঁটি দাঁড়িয়ে থাকলেও লাইট নেই- এ অবস্থায় প্রতিদিনই দুর্ঘটনা, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বাড়ছে। এ অবস্থায় এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক রাখতে নিজস্ব অর্থে ল্যাম্পপোস্ট মেরামতের উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান। তাঁর এই পদক্ষেপে এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে।

বিস্তারিত...

শৈলকূপায় প্রতিবন্ধী নাজনীনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

ঝিনাইদহের শৈলকূপায় ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে সহযোগিতা করা হয়েছে। ১৮ বছর শিকল বন্দী থাকা শারীরিক প্রতিবন্ধী নাজনীন খাতুনের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সহযোগিতা দেয়া হয়। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে শৈলকূপা উপজেলার আনন্দনগর গ্রামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪