আগামী ২০২৬ সালের জাঁকজমকপূর্ণ ঈদুল ফিতর ও ঈদুল আযহার জামাতের প্রস্তুতি হিসেবে বেনাপোল পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য ৪ হাজার ফিট কার্পেট হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ১৬০ ফিট দীর্ঘ ২৫ পিস কার্পেট (মোট ৪,০০০ ফিট) ঈদগাহ কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পৌরসভার উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ময়মনসিংহ নগরে এক নারী নৃত্যশিল্পীকে মারধর ও চুল কেটে মুখে কালি মাখিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে শাহ আলম (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালপুরের মাদারগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩২) নামে এক অটোচালক মারা গেছেন। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে বলে জানা গেছে । বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনের (১৯) ময়নাতদন্ত শেষ হয়েছে। চিকিৎসকরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। এরই অংশ হিসেবে সম্প্রতি যশোরে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আশেক হাসান। তিনি এর আগে ফরিদপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেফ সুইমিং একাডেমি ও নবগঙ্গা ফিটনেস একাডেমির যৌথ আয়োজনে শুক্রবার সকালে শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং মানিকগঞ্জ-০৩ আসনের মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা দলীয় শৃঙ্খলার ওপর নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন। তিনি বলেন, দলের ক্ষতি হবে এমন কাজ কেউ করবেন না। দলে শৃঙ্খলা ভঙ্গকারীর কোনো জায়গা নেই। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বরাইদ ইউনিয়নের সাভার হলপাড়া এলাকায় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ১৩তম গাওয়ালে সিন্নি মোবারক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেত্রী।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন নাজমা আশরাফী। তিনি এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পটুয়াখালীর ঝাউতলায় ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, “আমাদের রাজনৈতিক লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার সংগ্রামেই আমরা রাজপথে।”
গত ১২ নভেম্বর মেহেরপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের এক ছাত্রী তার প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন।
যশোরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে উপসচিব মোহাম্মদ আশেক হাসানকে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি এর আগে ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২৩ জন সদস্য বর্তমানে কর্মরত রয়েছে এই থানাতে। তবে ছোট্ট কয়েকটি রুমের মধ্যে চলছে পুলিশ সদস্যদের থাকা-খাওয়াসহ অফিসের কার্যক্রম। অপরদিকে নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরুর পরও প্রায় ৫ ধরে বছর বন্ধ রয়েছে কাজ।
খাগড়াছড়ির মানিকছড়িতে পথসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া।
বরগুনার আমতলীতে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।