সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মানিকগঞ্জে সড়কের পাশে পার্ক করে রাখা একটি স্কুলবাসে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন চালক তাজেস খান (৪৫)। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনে দগ্ধ হওয়ায় তার শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। পরে তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে লক্ষ্য করে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। শান্ত পরিবেশের মধ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
টানা কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের দাপট জেঁকে বসেছে। বিশেষ করে পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা অন্য যেকোনো এলাকার তুলনায় বেশি অনুভূত হচ্ছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে নেমে আসা হিমেল বাতাসে জমে উঠেছে শীতের আমেজ। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে তাপমাত্রা ওঠানামা করছে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগের দুই কর্মীকে ছাড়িয়ে নিতে এসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেয়ার অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে ওসির উদ্দেশে যুবদল নেতাকে বলতে শোনা যায়, ‘আপনি মানুষ চিনেন নাই। আপনার এখানে রিজিক নাই, রিজিক উঠে গেছে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউনে’ সাড়া না দিতে যানবাহনের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, মোবাইল ফোন, গবাদিপশুসহ সর্বমোট ১১ লাখ ৩২ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) বলেছেন, নির্বাচন ও খুনি হাসিনার বিচার যত এগিয়ে আসছে ততই ফ্যাসিবাদের অপতৎপরতা বৃদ্ধি পাচ্ছে। তাই ফ্যাসিবাদী অপতৎপরতা রুখে দিতে ফ্যাসিবাদবিরোধী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বগুড়ায় দিনভর ফ্যাসিবাদবিরোধী মোটরসাইকেল মিছিল করেছে জামায়াতে ইসলামী। বগুড়া পৌর এলাকার ১০টি পয়েন্টে এই মিছিল অনুষ্ঠিত হয়।
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় বিচারকের স্ত্রীকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে নোয়াখালীর সুবর্ণচরের বিএনপির দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
লক্ষ্মীপুরে স্কুল ও মাদ্রাসা পর্যায়ের বার্ষিক প্রকাশনা অনুষ্ঠানে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া ১০ জন লেখককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ,নন্দনকানন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, একুশেপদক প্রাপ্ত, অগ্রমহাপন্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরো আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫খ্রিঃ) বিকাল ৪:৪০মিনিটে নগরীর এভারকেয়ার হাসপাতালে ১০১ বছর বয়সে মহাপ্রয়াণ করেছেন।
নারায়ণগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মশাল মিছিলে এক যুবক হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ওই যুবককে ধাওয়া দেন নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে
“গৌরবের কোর্টে শত বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষে জমকালো আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট-২০২৫ এর পর্দা উঠেছে।