| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভারতে ভয়াবহ দুর্যোগ: প্রাণ গেল ৩০ জনের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে গত দুই দিনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০ জন

বিস্তারিত...

বৈষম্য দূরীকরণে শিক্ষা সবচেয়ে সক্রিয় মাধ্যম: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, সমাজের বৈষম্য দূর করতে চাইলে শিক্ষার মান উন্নয়নই সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, ‘আমরা সকলেই চাই শিক্ষার মান উন্নয়ন হোক। সমাজের বৈষম্য নিরসনে শিক্ষা সবচেয়ে সক্রিয় মাধ্যম। আমাদের দিক থেকে কোনো রকম অলসতা থাকবে না। আপনাদের কাছ থেকে আমরা শিখবো এবং শিক্ষানীতিতে অংশগ্রহণমূলক উদ্যোগ গ্রহণ করবো, যাতে সত্যিকারের উন্নয়ন সম্ভব হয়।’

বিস্তারিত...

ষড়যন্ত্র করে লাভ নেই, মনে রাখবেন বিএনপি জনগণের দল: ডা. জাহিদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপিকে প্রতিরোধ বা থামিয়ে দেয়ার ক্ষমতা মহান আল্লাহ ছাড়া কারো নেই। যারা ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন, মনে রাখবেন বিএনপি জনগণের দল। আজ শনিবার (৩১ মে) বিকেলে বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির আয়োজনে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বেকারত্ব কমাতে শহীদ জিয়ার পররাষ্ট্রনীতিতে ফিরতে হবে : চসিক মেয়র

মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের যে পথ সুগম করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে পথে হাটলে দেশের বেকারত্ব হ্রাস পাবে বলে মনে করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিস্তারিত...

মামলা রেকর্ডের ২৪ ঘন্টার আল্টিমেটাম মোস্তফার, না হলে থানা ঘেরাও

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা রেকর্ডে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড করা না হলে থানা ঘেরাও করা হবে। শনিবার (৩১ মে) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

টংগিবাড়ীতে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিস ব্যবসার সরঞ্জামাদি লুটপাটের অভিযোগ, ইন্টারনেট সেবা বন্ধ

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিস ব্যবসার সরঞ্জামাদি লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টংগীবাড়ী উপজেলার প্রায় দুই হাজার গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয়েছে পড়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী টংগিবাড়ী মাল্টিমিডিয়া এন্ড কনস্ট্রাকশন সেন্টারের স্বত্বাধিকারী মানিক মিয়া (বাচ্চু মাঝি) শনিবার (৩১ মে) দুপুরে মুন্সীগঞ্জ সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় থানা পুলিশ অভিযোগ নেয়নি বলে বাচ্চু মাঝির অভিযোগ।

বিস্তারিত...

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

হিন্দুরাও জামায়াতের প্রার্থী হতে পারবেন : রফিকুল ইসলাম খান

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হিন্দু প্রার্থী দেয়ার বিষয়ে তিনি বলেন, জামায়াত জনগণের দল। হিন্দু-মুসলিম নির্বিশেষে সৎ ও যোগ্য হলে যে কেউই প্রার্থী হতে পারেন।

বিস্তারিত...

ময়লার স্তূপ থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ময়লার স্তূপ থেকে এক অজ্ঞাত পরিচয়ের নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের সামনে মফিজ উদ্দিন ওরফে মজু মিয়ার খালি জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

গাজীপুরে কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাসহ আটক ৪

গাজীপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (৩১ মে) ভোররাতে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার ও মাস্টারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত ‘কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে’র শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষায় মেধা মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রীমা ভূঁইয়ার ভার্চুয়াল সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মো. সাইফুল ইসলাম শাহীন।

বিস্তারিত...

দেশের মানুষ যেনতেন নির্বাচন চায় না : মুজিবুর রহমান

মুজিবুর বলেন, যারা অন্যায়ভাবে হত্যা করেছে, ওই দল ও তাদের সঙ্গে যারা জড়িত সকলের বিচার হওয়া উচিৎ। আমরা সরকারকে বলবো আগে বিচার হবে, এরপর সংস্কার এবং পরে নির্বাচন হতে হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪