ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও তাঁদের প্রতি বিদ্যমান বৈষম্য নিরসনের দাবিতে ‘প্রশাসন পোড়াও বারবিকিউ’ কর্মসূচি পালন করেছেন একদল নারী শিক্ষার্থী। রোববার (১৮জিানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা বলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর গবেষণা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটের আবেদন করেছেন শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল তাদের ৯ দফা ইশতেহার ঘোষণা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী মুহয়ী শারদ প্যানেলের পক্ষ থেকে দফাগুলো উন্মোচন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরামের ৩৪তম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ছাব্বির হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাইন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাওন সরকার। শনিবার (১৭ জানুয়ারি, ২০২৬) বিকাল ৪টায় পাঠক ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. এনামুল হক ২১ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে আসা এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ আটক করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ১ হাজার ৮৯৭টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি।
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন এবং বিশাল গণজমায়েতের আয়োজনের ঘোষণা দিয়েছেন।
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিউমার্কেট থানায় মামলা দায়ের করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করলে ঐ সময় ক্যাম্পাসে ফিরে যাচ্ছিল একটি ঢাবি শিক্ষার্থীবাহী বাসে বাধা সৃষ্টি করা হয়। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও পরিবহন ব্যবস্থাপক পৌঁছে বাসটি উদ্ধার করলে অবরোধকারীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী জখম হন। সন্ধ্যায় নীলক্ষেত এলাকায় শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান নেয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটে স্মার্টফোনে ‘ডিপসিক’ নামক একটি এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার সময় এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য পৃথকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে এই নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি বিশেষ কাওয়ালি সন্ধ্যা আয়োজনের ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানের লক্ষ্য ২০২২ সালে টিএসসিতে অনুষ্ঠিত এক কাওয়ালি অনুষ্ঠানের সময় ঘটে যাওয়া হামলার স্মরণ ও সাংস্কৃতিক স্বাধীনতার উপর জোর দেওয়া। ডাকসু সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত ঘোষণা দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। ভর্তি পরীক্ষাকে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।