স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি হয়েছেন আব্দুর রশিদ জিতু, জিএস নির্বাচিত হয়েছেন মো. মাজহারুল ইসলাম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ৪৮ ঘন্টা ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।
প্রথমে একে একে ২১টি হল সংসদের ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এরপর ঘোষণা করা হয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ফল।
ফলাফল অনুযায়ী জাকসু’র ভিপি হয়েছেন আব্দুর রশিদ জিতু, জিএস হয়েছেন মো. মাজহারুল ইসলাম, এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা।
বিভিন্ন পদে জয়ী যাঁরা
পরিবহন ও যোগাযোগ সম্পাদক নির্বাচিত হয়েছেন তানভীর রহমান।
খাদ্যনিরাপত্তা সম্পাদক হুসনি মোবারক।
সহ সমাজসেবা সম্পাদক তৌহিদ হাসান।
সমাজসেবা সম্পাদক আহসান লাবিব।
তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম।
সহ ক্রীড়া সম্পাদক (পুরুষ) মাহাদী হাসান।
সহ সমাজসেবা সম্পাদক (নারী) নিগার সুলতানা।
সহ ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আকতার।
সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দীন।
সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম।
কার্যকরী সদস্য (নারী) পদে জয়ী তিনজন হলেন নুসরাত জাহান, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহান।
কার্যকরী সদস্য (পুরুষ) পদে জয়ী তিনজন হলেন মোহাম্মদ আলী চিশতী, আবু তালহা, তরিকুল ইসলাম।
রিপোর্টার্স২৪/ধ্রুব