| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সারাদেশের স্কুল পর্যায়ে বৃত্তি পরীক্ষা শুরু

সারাদেশে একযোগে শুরু হয়েছে স্কুলের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা, মাদ্রাসার পঞ্চম শ্রেণির ইবতেদায়ি এবং অষ্টম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষা। চার দিনব্যাপী এই পরীক্ষা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বিস্তারিত...

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশে সরকারকে অভিনন্দন বাটার

জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন করায় অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)।

বিস্তারিত...

মসজিদের ভেতরে প্রাচীনকালের জীবন্ত কুয়া

মাগুরার শালিখা উপজেলার শতপাড়া গ্রামে দাঁড়িয়ে আছে ১৮৫৫ সালের এক প্রাচীন মসজিদ। মসজিদের ভেতরে একটি বিস্ময়কর কুয়া আছে, যা খননের সময়ই নির্মাণ করা হয়। মূল উদ্দেশ্য ছিল মুসল্লিদের ওজুর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা। আজও সেই কুয়ার পানি থেমে যায়নি, বরং সময়ের সঙ্গে গুরুত্ব আরও বেড়েছে।

বিস্তারিত...

কানাডীয়-বাঙালি শিল্পী জিসান হকের একক প্রদর্শনী ঢাকায়

ঢাকার ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে ২৬ ডিসেম্বর শুরু হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় শিল্পী জিসান হকের একক প্রদর্শনী ‘ইনভাইটেশন টু লাইফ’। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সৈয়দ আবুল বার্ক্ আলভি, বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রধান নকশাকার শিল্পী আবদুল মান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. রশিদ আমিন এবং শিল্পীর পরিবার।

বিস্তারিত...

মাগুরায় বরই চাষে শিক্ষকের সফলতা

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খর্দ্দফুলবাড়ী গ্রামে শিক্ষকের স্বপ্নের বরই বাগান গড়ে উঠেছে। উপজেলার বনগ্রাম সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরাফাতুল আলম নিজ উদ্যোগে বাড়ির আঙিনায় ৭৫ শতক জমিতে ২০০টি বিভিন্ন জাতের বরই গাছ রোপণ করেছেন।

বিস্তারিত...

হাসিমুখে কথা বলাও নেক আমল

ইসলামে হাসিমুখে কথা বলাকে সদকা হিসেবে গণ্য করা হয়েছে। তিরমিজিতে বর্ণিত আছে, কোনো ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা বা তার পাত্রে নিজের বালতি থেকে পানি ঢেলে দেওয়া নেক আমলের অন্তর্ভুক্ত।

বিস্তারিত...

কৃষি মন্ত্রণালয়ে ২৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৮ ডিসেম্বর

কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ১২ থেকে ২০তম গ্রেডে ২৬টি পদে নিয়োগের জন্য আবেদন চলছে। আবেদন করার শেষ দিন ২৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টা। শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

বিস্তারিত...

যে রোগে সারাক্ষণ ক্লান্ত লাগে

অনেকে বছরের পর বছর সারাক্ষণ ক্লান্তি, সারা শরীরে ব্যথা, মাথা ভার ভার লাগা, ঘুম ঠিক না হওয়া এমন সমস্যায় ভোগেন। পরীক্ষায় কোনো বিশেষ সমস্যা ধরা না পড়ার কারণে অনেক সময় এগুলোকে ভুলভাবে ‘অলসতা’ বা ‘মানসিক সমস্যা’ হিসেবে ধরা হয়। তবে এর পেছনে কারণ হতে পারে দুটি রোগ- ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম ও ফাইব্রোমায়ালজিয়া।

বিস্তারিত...

হিন্দু রক্ত কি এক এক বুন্দ কা হিসাব চাহিয়ে: রামনারায়ণ বাঘেল কি তবে হিন্দু ছিলেন না?

দেশের বিভিন্ন শহরে প্রতিবাদে সোচ্চার হিন্দু সংগঠনগুলি। একটাই দাবি "হিন্দু রক্ত কি এক এক বুন্দ কা হিসাব চাহিয়ে", অর্থাৎ হিন্দু রক্তের প্রতিটি বিন্দুর হিসেব চাই। সোচ্চার প্রতিবাদের সংগঠক বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল। ভারতে হিন্দু সংগঠনগুলির প্রতিবাদে রাস্তায় নেমে আসার কারণ, গত ১৮ ডিসেম্বর রাতে বাংলাদেশের ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় শ্রমিক দিপু চন্দ্র দাসকে গণপিটুনিতে নৃশংস হত্যার ঘটনা।

বিস্তারিত...

ঢাকার পার্লারে কনের সাজে খরচ কত!

বিয়ের মৌসুমে ঢাকার প্রথম সারির বিউটি পার্লার গুলো কনের চাহিদা ও বাজেটের কথা মাথায় রেখে বিভিন্ন ব্রাইডাল প্যাকেজ সাজিয়েছে। চলুন জেনে নেওয়া যাক ঢাকার ৮টি জনপ্রিয় পার্লারের দাম ও প্যাকেজের বিস্তারিত:

বিস্তারিত...

স্থগিত হলো প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা হঠাৎ করে স্থগিত ঘোষণা করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠেয় এই পরীক্ষা বাতিল করা হয়।

বিস্তারিত...

কেন শেখ হাসিনা হিন্দুদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন না?

বাস্তবতা হলো, বিশ্বের কোনো দেশ তাঁর এই দুর্দিনে পাশে না দাঁড়ানোয় শেখ হাসিনা এক বছরেরও বেশি সময় ধরে একটি হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দেশেই থাকতে বাধ্য হয়েছেন। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে ভারতের সনাতনী হিন্দু সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করাই কি তাঁর প্রথম অগ্রাধিকার হওয়া উচিত নয়?

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪