আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে অবিবাহিত ও একা থাকা মানুষেরা দিনটি উদ্যাপন করেন। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, বরং নিজের মতো করে জীবন উপভোগ, স্বাধীনতা ও আত্মনির্ভরতার আনন্দ উদযাপনই দিবসটির মূল বার্তা। প্রতিবছর ১১ নভেম্বর পালিত হয় দিবসটি।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিবিষয়ক বিষয় যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। শুধু প্রযুক্তির ব্যবহার নয়, শিক্ষার্থীদের এআইয়ের নৈতিক ব্যবহার, তথ্য যাচাই এবং ডিপফেক শনাক্ত করার বিষয়ও শেখানো হবে।
হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ রোববার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন চলছে এবং সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সঙ্গে মার্কিন বাণিজ্যনীতির সম্পর্ক কেবল রপ্তানি ও আমদানির হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি, শিল্পের উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর শুল্কের হার, মার্কিন ক্রেতাদের আমদানি ব্যয় এবং প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পণ্যের মূল্যগত অবস্থান—এই তিনটি বিষয় শিল্পটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নির্ধারিত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা আয়োজনের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে নতুন তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।
চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ ছুটির আওতায় থাকছেন না।
সারা দেশের ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই প্রজ্ঞাপন কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে।
লতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অকৃতকার্যদের নিয়ে হতাশ না হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। শিক্ষক ও প্রতিষ্ঠান আন্তরিক হলে আগামী
এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে আগামী ৩ নভেম্বর। এক সপ্তাহ ধরে ফরম পূরণ শেষে আগামী ২ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার ফল প্রকাশের শনিবার (৩১ অক্টোবর) পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ২৭ নভেম্বর।
সদ্য প্রকাশিত এইচএসসির ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায্যতার সঙ্গে ফলাফল তুলে ধরার চেষ্টা করেছি আমরা। এবারের পাসের হার আমাদের উদ্বিগ্ন করেছে।
২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলে বিপর্যয় ঘটেছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার পাশ করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। পাশের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। তবে সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন ছাত্ররা। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যাতেও মেয়েদের আধিপত্য রয়েছে। অন্যদিকে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪২ শতাংশ। ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থীই পাস করতে পারেননি। বিপরীতে শতভাগ পাস করেছে পাঁচটি প্রতিষ্ঠান।
এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করা দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার। এসব প্রতিষ্ঠান বন্ধ না করে পার্শ্ববর্তী কলেজের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাসের চিন্তা করা হচ্ছে।