য়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হচ্ছে,এতে নির্বাচন প্রক্রিয়া অস্বচ্ছ
বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা বাসসের (BSS) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের অশোভন আচরণ ও সাংবাদিক সমাজের সঙ্গে অসৌজন্যপূর্ণ ব্যবহারের প্রতিবাদে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রাঙ্গণে এক মানববন্ধন আয়োজন করেছে। মানববন্ধন থেকে বাসস এমডির পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয় এবং সতর্ক করা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
হামলার পুনরাবৃত্তির আশঙ্কায় রাজধানী ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টার’র প্রধান কার্যালয় সাময়িকভাবে খালি করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পত্রিকাটির সাংবাদিক ও কর্মীরা অফিস থেকে বের হয়ে যান বলে ডেইলি স্টার’র
সম্পাদক পরিষদ নির্বাচনকালীন সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে আসা ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশনের সঙ্গে বৈঠক করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল
বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তরুণ চক্রবর্তী ফিজু মারা গেছেন। রোববার রাত ৩টা ৫ মিনিটে তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
দেশের সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ জাতীয় গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার কমিশন-সংক্রান্ত দুই অধ্যাদেশের খসড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের সব আসামীকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল এই আল্টিমেটাম দিয়ে বলেছেন, সিসিটিভির ফুটেজ দেখে এজাহার নামীয় আসামীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে
ফিলিস্তিনি সাংবাদিক বিসান ওউদার টিকটক অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। অ্যাকাউন্টটিতে কমপক্ষে ১৪ লাখ অনুসারী ছিল। বুধবার (২৮ জানুয়ারি) গাজা থেকে ধারণ করা একটি ভিডিও বার্তায় ইনস্টাগ্রাম ও এক্সে বিষয়টি জানান এমি পুরস্কারপ্রাপ্ত এই সাংবাদিক। তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ডিজিটাল প্ল্যাটফর্ম এজে প্লাস–এর নিয়মিত কন্ট্রিবিউটর। মূলত গাজায় ইসরায়েলের বর্বরতা তুলে ধরায় তার অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে।
টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে সরকার ভারতে গিয়ে বাংলাদেশ দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি। বিসিবি যেমন আইসিসির বেধে নেওয়া সময়ের মধ্যে দল ঘোষণা করেছিল।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানো ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিখ্যাত সাংবাদিক মার্ক টালি আর নেই। রবিবার (২৫ জানুয়ারি) ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর হয় বলে জানিয়েছে বিবিসি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্ক টালি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন।
বাংলাদেশে সাংবাদিকতা এখনও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তবে সাংবাদিকদের অবশ্যই সম্মানজনক অবস্থানে পৌঁছাতে হবে বলেও তিনি উল্লেখ করেন। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নোয়াব ও সম্পাদক পরিষদের আয়োজনে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিনের স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের আইনবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের ইমরুল কায়েস।
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা দাবি করেছেন, শরীফ ওসমান বিন হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে মুক্ত করা হয়েছিল।