| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাদির বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বীরহাটি গ্রামের বাসিন্দা ও ইউটিউবার মো. হাদি চকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার অভিযোগের বিচার দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমাবেশকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কর্মসূচিতে নারী অংশগ্রহণকারীদের বসার ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ বিতর্কে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা।

বিস্তারিত...

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন, পূর্ব পাকিস্তান আন্দোলন ও অখণ্ড বাংলার ব্যর্থতা থেকেই আওয়ামী লীগের জন্ম হলেও পরবর্তীতে দলটির আদর্শিক অবস্থান বদলে গেছে বলে তার ধারণা।

বিস্তারিত...

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১ হাজার ৯৬৯টি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম রয়েছে। তিনি আজ সংসদে ঢাকা-১৯ আসনের সরকারি দলের সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

বিস্তারিত...

প্রতিমন্ত্রীর মামলায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর সম্পাদক গ্রেপ্তার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর সম্পাদক মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতিমন্ত্রীর সম্পর্কে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।

বিস্তারিত...

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

জাতীয় সংসদে বিরোধী দলের নারী সদস্যদের পোশাকের দিকে ইঙ্গিত করে কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বিতর্কিত মন্তব্যের জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। পরে বিরোধী দলের আপত্তির মুখে এ সংক্রান্ত বক্তব্য এক্সপাঞ্জ করা হয়।

বিস্তারিত...

মাসুদ কামালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ড্যাবের

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক ও ইউটিউবার মাসুদ কামালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিস্তারিত...

দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী

জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সম্প্রতি বিয়ে করেছেন ড. মুশতাক ইবনে আইয়ুব-কে। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের বয়সের পার্থক্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

বিস্তারিত...

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

নির্বাচনের আগে এক ধরনের অবস্থান দেখালেও নির্বাচনের পর ভিন্ন চিত্র দেখা যায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। মঙ্গলবার (৯ জুন) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

জাতীয় সংসদে উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

বিস্তারিত...

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, পাত্র কে?

নতুন জীবনের পথে পা রাখলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুশতাক ইবনে আইয়ুবকে।

বিস্তারিত...

হান্নান মাসউদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিএনপি নেতা রাশেদ খান

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ানোর অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। তিনি দাবি করেন, এই সময়ে হান্নান মাসউদ নানা অনিয়ম ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন।

বিস্তারিত...

দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে : দাবি সর্বমিত্রের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। তার মতে, জেলা পরিষদে চেয়ারম্যান পদে সুপারিশের দ্বন্দ্বকে কেন্দ্র করে তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘটনায় মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে দেওয়া স্ট্যাটাসে তিনি এমন দাবি করেন।

বিস্তারিত...

‘পদত্যাগপত্র শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন’

শেখ হাসিনা তার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন বলে জানিয়েছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। রোববার (৩১ মে) দুপুরে ইউটিউবভিত্তিক প্লাটফর্ম ‘দ্য পোস্টে’ তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

এনসিপির কিছু সমর্থক আমাকে এমবাপ্পে বলে ডাকছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু সমর্থক তাকে বিশ্ব ফুটবলের তারকা কিলিয়ান এমবাপ্পের এর সঙ্গে তুলনা করছেন বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা কয়েক মাস ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, তারাই এখন তাকে ‘এমবাপ্পে’ বলে সম্বোধন করছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪