ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আসিফ ইকবাল মাখন (বাংলা ভিশন) ও সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম লিটন (মানবজমিন) নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) ঝিনাইদহ প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
পার্শ্ববর্তী রাষ্ট্রে গোয়েন্দা সংস্থা গত কয়েকমাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বলে অভিযোগ করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পো
নারী জাগরণ, শিক্ষা, মানবাধিকার ও নারীর অধিকার প্রতিষ্ঠায় পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন আজ। এ দিবস উপলক্ষে চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর এই দিনেই বেগম রোকেয়াকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক।
ফেলোশিপটি দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় টেলিভিশন, সংবাদসংস্থা, দৈনিক ও অনলাইন নিউজপোর্টালের মোট ২৫ জন সাংবাদিককে নিয়ে পরিচালিত হয়েছিল। ফেলোগণ একজন নির্ধারিত মেন্টরের তত্ত্বাবধানে তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণাত্মক কভারেজ করতে সক্ষম হন এবং ফেলোশিপের সময়ে মোট ৭৫টি প্রতিবেদন তৈরি ও প্রকাশ করা হয়েছে। এসব প্রতিবেদন সড়ক দুর্ঘটনার কারণ, কাঠামোগত দুর্বলতা, নীতিগত ঘাটতি ও করণীয় বিষয়গুলো বিশ্লেষণ করেছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে গণমাধ্যমে সূচক-ভিত্তিক আলোচনা তৈরি করতে সহায়তা করেছে।
দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি (কূটনৈতিক প্রতিবেদক) মিজানুর রহমানের মাতা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি পদে মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলম পরবর্তী পূর্ণ মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন।
শিল্পনগরী শ্রীপুর প্রতিদিনই নানা ঘটনায় সরগরম। শ্রমিক বিক্ষোভ, শিল্পকারখানার দুর্ঘটনা, পরিবেশ সংকট, কৃষিজটিলতা, স্থানীয় রাজনীতি সব মিলিয়ে এখানে সংবাদ সংগ্রহ একদিকে যেমন চ্যালেঞ্জিং, অন্যদিকে দেশের জাতীয় গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। তবে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে, শ্রীপুরে কর্মরত বিভিন্ন সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল।
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার সিনিয়র (ক্রীড়া) সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার কণ্ঠ–এর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান (৮৫) আর নেই। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের অধিভুক্ত পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন
সংবাদ পরিবেশনের চিরাচরিত ধারা এখন আমূল বদলে গেছে। একসময় যেখানে ছাপা পত্রিকা, রেডিও বা টেলিভিশন প্রতিটি মাধ্যম আলাদাভাবে কাজ করত, সেখানে ইন্টারনেটের প্রসারের ফলে জন্ম নিয়েছে মাল্টিমিডিয়া সাংবাদিকতা। এটি কেবল একটি নতুন প্রযুক্তিগত মাধ্যম নয়, বরং সাংবাদিকতার একটি আধুনিক দর্শন, যা পাঠকদের কাছে সংবাদকে আরও আকর্ষণীয়, ইন্টারঅ্যাকটিভ এবং তাৎক্ষণিক করে তুলেছে।
সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ওই মন্ত্রণালয়।
দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল ১০টার পর তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ঘিরে সৃষ্টি হওয়া বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ১০২ জন সাংবাদিক। সোমবার (১৭ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বিচার প্রক্রিয়ায় পক্ষপাত, অস্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাব স্পষ্ট হওয়ায় আইনের শাসন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিষদের নতুন নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ