সংবাদ পরিবেশনের চিরাচরিত ধারা এখন আমূল বদলে গেছে। একসময় যেখানে ছাপা পত্রিকা, রেডিও বা টেলিভিশন প্রতিটি মাধ্যম আলাদাভাবে কাজ করত, সেখানে ইন্টারনেটের প্রসারের ফলে জন্ম নিয়েছে মাল্টিমিডিয়া সাংবাদিকতা। এটি কেবল একটি নতুন প্রযুক্তিগত মাধ্যম নয়, বরং সাংবাদিকতার একটি আধুনিক দর্শন, যা পাঠকদের কাছে সংবাদকে আরও আকর্ষণীয়, ইন্টারঅ্যাকটিভ এবং তাৎক্ষণিক করে তুলেছে।
সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ওই মন্ত্রণালয়।
দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল ১০টার পর তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ঘিরে সৃষ্টি হওয়া বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ১০২ জন সাংবাদিক। সোমবার (১৭ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বিচার প্রক্রিয়ায় পক্ষপাত, অস্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাব স্পষ্ট হওয়ায় আইনের শাসন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিষদের নতুন নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনের আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলেও এখনও আসন নির্দিষ্ট করেননি।
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন, দেশের রাজনীতিতে গতিপ্রকৃতি প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। জাতীয় নির্বাচনের পরিবর্তে নভেম্বর মাসে গণভোট নিয়ে জামায়াত ও এনসিপির কর্মকাণ্ড নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে আজ দেশব্যাপী সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়নগুলো আজ শনিবার(১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
‘আমার লোক, তোমার লোক'–কালচার থেকে বিএনপি, জামায়াতকে বের হয়ে আসতে হবে। এনসিপি এবং ছোট দলগুলোকেও বের হয়ে আসতে হবে। ছোট দলগুলো বা উদীয়মান দলগুলো এ ব্যাধি থেকে মুক্ত না।
ঢাকার লোকাল বাসের ঘটনা। বাসে উঠেছেন এক তরুণী। তিনি পরেছেন জিন্স ও টপ। বাসে ওঠার পর এক ব্যক্তি ঐ তরুণীকে পোশাক নিয়ে কটূ কথা বলতে শুরু করেন। এরপর তরুণী কটুক্তিকারীকে জুতাপেটা করে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বরেছেন ,পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন তখন তার ‘সামরিক লাঠি’
আলোচিত সাংবাদিক দম্পতি নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি’র বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগ তুলে এ মামলা করে প্রতিষ্ঠানটি। সোমবার (২৭ অক্টোবর) কমিশনের অনুমোদনের পর মামলাটি দায়ের করা হয় বলে দুদক সূত্রে জানা গেছে।
নানা বিতর্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টির পর অবশেষে বিচ্ছেদের পথেই হাটলেন ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির সমাধান হওয়ার কথা জানিয়েছেন দু’জনই।
সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’-এর এক নারী কর্মীর মৃত্যু হয় এবং তার আগেই উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে প্রতিষ্ঠানটির সম্পাদকের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন পাঁচজন বিশিষ্ট নারী।
অনলাইনে পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে দেশে আলোচিত এক বাংলাদেশি যুগলকে বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।