দেশের আলোচিত রাজনৈতিক অধ্যায় ওয়ান-ইলেভেনকে ঘিরে এবার বিস্ফোরক মন্তব্য করলেন চলচ্চিত্র নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র শাসনামলে সংঘটিত নানা অপকর্মের ‘লাইসেন্স’ তৈরি হয়েছিল সেই ওয়ান-ইলেভেন থেকেই।
সাংবাদিক এস এম ফয়েজের গ্রামের বাড়ি চাটখিলে আবারও এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান মালামাল লুট করার পাশাপাশি বাথরুমের কল, পাইপ এবং ঝর্ণা খুলে নিয়ে গেছে চোরচক্র।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম এক মাস পূর্ণ হওয়ার প্রাক্কালে গত ২৮ দিনের কার্যক্রমকে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে অভিহিত করেছেন তাঁর উপদেষ্টা মাহদী আমিন।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি ‘নব্য শ্রেণির’ উত্থান এবং তাদের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গত প্রায় দেড় বছর ধরে একটি বিশেষ গোষ্ঠী রাজনীতির আড়ালে ব্যক্তিগত আক্রমণ, বুলিং, হেনস্থা ও মানসিক চাপ সৃষ্টি করে চলেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান)।
সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশীয় জলবায়ু পরিবর্তন সাংবাদিক ফোরাম (সাকজেএফ)-এর কেন্দ্রীয় নেতাদের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা একে অপরের পরিপূরক। রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। গঠনমূলক সমালোচনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে দেশকে এগিয়ে নিতে চাই। গণতন্ত্র, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন—এমন মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের মাননীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর জিএস সালাহউদ্দিন আম্মার হাদির হত্যাকাণ্ড নিয়ে কেন্দ্রীয় বিতর্কে একটি গুরুত্বপূর্ণ দিক উত্থাপন করেছেন। তিনি বলেছেন, শহীদ ওসমান হাদির হত্যায় বারবার এক ভুল হচ্ছে খুনি এবং শুটারকে এক করে দেখা। কিন্তু এই দুই ভিন্ন বিষয়। প্রকৃত হত্যাকারী, অর্থাৎ হুকুমদাতা কে এটাই আসল অমীমাংসিত প্রশ্ন।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। রোববার (৮ মার্চ) এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই বিবৃতিতে স্বাক্ষর করেন।
ক্ষমতায় আসার পর ড. মুহাম্মদ ইউনূসও আগের রাজনীতিবিদদের ধারা অনুসরণ করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।
নরসিংদীর ভয়াবহ ঘটনায় অভিযুক্ত নূরাকে দ্রুত গ্রেপ্তারের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও হাসনাত আব্দুল্লাহ ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ ঘোষণা দেন।
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এডিটরস কাউন্সিল (সম্পাদক পরিষদ)। বুধবার (২৫ ফেব্রুয়ারি)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ডা. তাসনিম জারা তাঁর নির্বাচনী তহবিলে প্রাপ্ত অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন চারটি অভিযোগের ভিত্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস এবং তাঁর নেতৃত্বাধীন সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি একটি অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে নিয়ে কড়া সমালোচনা করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। তিনি ড. ইউনূসকে দেশের ইতিহাসে ‘প্রধানতম শত্রু ও বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে তার নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।