| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রশ্নফাঁসের আবেদ আলীর বিও হিসাব জব্দের নির্দেশ

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সংশ্লিষ্টদের পাঁচটি বেনিফিশিয়াল ওনার্স অ্যাকাউন্ট বা বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৫ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

বিস্তারিত...

সরকারি চাকরিতে নতুন বয়স নির্ধারণ

সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬ পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করলে তা পাস হয়। এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা

বিস্তারিত...

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর নির্ধারণ করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিস্তারিত...

ম্যাজিস্ট্রেট আসার আগেই ফাঁকা ফুটপাত, পুলিশ গেলেই আবার বসার প্রস্তুতি

রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের পাঁচ দিনব্যাপী অভিযানের শেষ দিনে মতিঝিল এলাকায় দেখা গেল ভিন্ন চিত্র। অভিযান শুরুর আগেই ফুটপাত ফাঁকা করে রাখেন ব্যবসায়ীরা, তবে অভিযান শেষ হলেই ফের বসার প্রস্তুতিতে ছিলেন অনেকে।

বিস্তারিত...

২২ দিনে হামের উপসর্গে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে হাম (হামের) পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। গত ২২ দিনে সারাদেশে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের।এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১০ জনের, আক্রান্ত হয়েছে ৯৭৪ জন।

বিস্তারিত...

পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

আমেরিকার বাজারে চীনকে পেছনে ফেলে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৬ সালের প্রথম দুই মাসে বাংলাদেশ পোশাক রপ্তানি করে ১ দশমিক তিন সাত বিলিয়ন ডলার আয় করেছে। অন্যদিকে চীনের আয় ১ দশমিক এক সাত বিলিয়ন ডলার।

বিস্তারিত...

মৃত্যুর আগে মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না: স্পিকারকে মনিরুল

‘মৃত্যুর আগে মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়। আপনি তাও দেন না’— স্পিকারের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে নিজের বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ-এ একটি রিট দায়ের করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনস্বার্থে এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। রিটে সংস্কৃতি, ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক,

বিস্তারিত...

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমদ আজম খান। যাচাই-বাছাইয় করে ইতোমধ্যে ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলেও তিনি জানান।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেছেন। এসময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর জ্বালানি সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান।

বিস্তারিত...

আগামী ৩ মাসের জ্বালানি চাহিদা পূরণে আমদানির উদ্যোগ: প্রতিমন্ত্রী

আগামী তিন মাসের জ্বালানি তেলের চাহিদা মেটাতে প্রয়োজনীয় আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান,

বিস্তারিত...

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় ফের পরিবর্তন

জ্বালানি সাশ্রয়ে রাজধানীর সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সে সিদ্ধান্ত পরিবর্তন করে এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার (০৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অফিসে উভয়ের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন খবরটি নিশ্চিত করেন।

বিস্তারিত...

আনন্দ-মঙ্গল বাদ, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

পয়লা বৈশাখে যে শোভাযাত্রা হবে সেটি আর আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নামে হবে না। এবার সেটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে উদযাপিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিস্তারিত...

এ বছরের মধ্যেই হাম নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার ২০২৬ সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে এবং হামজনিত শিশুমৃত্যু শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর। রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় কক্সবাজার

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪