স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) স্পিকারের আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। কমিটির বাকি চার সদস্য হলেন- প্রধনমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও অর্থমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ থাকা না থাকার ওপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় এবং কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কীভাবে
তেলের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এক শ্রেণির মানুষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তেল বোতলে ভরে, ড্রামে ভরে রেখে আবার তেল নিতে আসছে। আমরা এতদিন সফট (নমনীয়) লাইনে ছিলাম।
আসন্ন গ্রীষ্ম ও সেচ মৌসুম সামনে রেখে দেশের বিদ্যুৎ সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের কাছে ২০ হাজার ১৩৬ কোটি টাকা ভর্তুকি চেয়েছে।
দেশকে স্বনির্ভর করা এবং লক্ষ্মীপুরকে একটি স্বনির্ভর জেলায় রূপান্তর করা সরকারের নতুন অঙ্গীকার বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর
ঢাকার কেরানীগঞ্জে যে কারখানায় আজ শনিবার আগুন লেগে পাঁচজন পুড়ে মারা গেছে, সেখানে আরও দুবার আগুন লেগেছিল। সবশেষ প্রায় দুবছর আগে আগুন লাগে। প্রশাসন কারখানাটি বন্ধও করে দেয়। পরে আবারও কোন উপায়ে এটি চালু করা হয়েছে তা কেউ বলতে পারছেন না। শনিবার আগুন লাগার পর থেকে কারখানাটির মালিকও পালিয়ে গেছেন।
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তাদের নানা সমস্যার কথা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিনিয়োগের ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস দিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে প্রায় আড়াই ঘণ্টা এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
“জুলাই সনদকে চেতনায় ধারণ করে এগোচ্ছে বিএনপি। এই সনদ দেশের আপামর জনতার মুক্তির দলিল, এবং এর বাস্তবায়নে দল অঙ্গীকারবদ্ধ। শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সভা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঝিনাইদহ-১ আসনের এমপি ও আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান।
ঢাকার কেরানীগঞ্জের একটি অবৈধ গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এর আগে চারজনের মরদেহ উদ্ধারের তথ্য জানায় ফায়ার সার্ভিস।
দেশে হাম-রুবেলা আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ পরিস্থিতি মোকাবিলায় রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার।
রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।
রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় লাগা ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) দুপুরে লাগা এই অগ্নিকাণ্ড প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
বিদায়ী মার্চ মাসে দেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ভয়াবহ দুর্ঘটনার চিত্র উঠে এসেছে। এ সময়ে মোট ৬৭০টি দুর্ঘটনায় ৬৮২ জন নিহত এবং ১ হাজার ৭৯৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই দেশের সকল স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।
দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে।