প্রায় দুই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগে সর্তক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ। চলতি মাসেই প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন মালয়েশিয়া সফরে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ এপ্রিল এ সফর অনুষ্ঠিত হবে।
দেশের ১৮ জেলায় হামের সংক্রমণ হারের ওপর অগ্রাধিকারের ভিত্তিতে শিশুদের জন্য হাম–রুবেলার টিকাদান কর্মসূচি রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ৩০টি উপজেলায় এই জরুরি টিকা দেওয়া হবে।
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
টানা দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে গেছে। আজ শনিবারও তাপপ্রবাহের আভাস রয়েছে। তবে আগামীকাল রোববার কিছু অঞ্চল থেকে এই তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গরম কমতে পরে।
বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা উৎস রফতানি ও প্রবাসী আয় দুই খাতের মধ্যে সাম্প্রতিক প্রবণতা ভিন্নমুখী। চলতি এক বছরে রফতানি আয়ের বড় পতনের কারণে দেশে আসা মোট বৈদেশিক মুদ্রা কমেছে প্রায় ৪–৫ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধুমাত্র রফতানি আয়ই কমেছে প্রায় ৭ বিলিয়ন ডলার।
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে শান গ্যাং ফা জিয়ান নামে একটি জাহাজ। শুক্রবার দিবাগত রাতে চীনের পতাকাবাহী জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।
সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যেই ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও।
রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একদল ট্রান্সজেন্ডারের হামলায় ‘সকালের সময়’ পত্রিকার সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশে তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও মূল্য সমন্বয়ের বিষয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসায় সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। শুক্রবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নার্গিস বেগম (৩৭) আর তার সন্তানের নাম মাহিম (৫)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান, প্রাথমিকভা
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের নামে স্থগিত রাখার ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এসব অধ্যাদেশ অবিলম্বে হুবহু বিল আকারে সংসদে উত্থাপনের দাবি জানিয়েছে।