বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাজে বিভাজন ও বিদ্বেষের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের ওপর ভিত্তি করে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
জ্বালানি সংকটসহ বহুমাত্রিক বৈশ্বিক প্রভাবের কারণে দেশে ভবিষ্যতে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি শুধু জ্বালানি সংকটে সীমাবদ্ধ নয়; বরং এটি খাদ্যসহ নানা খাতে প্রভাব ফেলছে এবং সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করে তুলছে।
রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করে আন্দোলন করেছেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে অবরোধ তুলে নেওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হামের প্রাদুর্ভাব বাড়ায় আগামী ৩ মে থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে আগামী রবিবার থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ দুই সিটি ও দুই জেলায় এলাকায় এ কার্যক্রম চালু করা হবে।
রাজধানী ঢাকাসহ দেশের ১৬ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
জুলাই অভ্যুত্থান চলাকালে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-এর বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তাঁর মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইট তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও ২ জনকে উদ্ধার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে নতুন করে সংকটে পড়েছে বিপিসি। স্বাভাবিক সময়ের তুলনায় ডিজেল, পেট্রোল ও অকটেনের মজুত কমে যাওয়ায় উদ্বেগ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা স্থানীয় সরকার সংক্রান্ত অধ্যাদেশগুলো সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন নিয়োগ পাওয়া ১৪ জন জেলা পরিষদের প্রশাসক শনিবার (৪ এপ্রিল) দুপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদ
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নবনিযুক্ত ১৪ জেলার জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
১৮ বছর ধরে কারাগারে থাকা বাদল ফরাজীর মুক্তির দাবিতে এক মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করবেন ‘বাদলের কারাবাস’ গ্রন্থের লেখক রাহিতুল ইসলাম।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে।