| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএনপি সরকারের প্রথম একনেক সভা আজ

দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিস্তারিত...

ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার

গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারির পর এবার বাংলাদেশের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। জানা গেছে, সিডনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতির সময় আনুষ্ঠানিকভাবে তার ভিসা বাতিলের ঘোষণা দেওয়া হয়।

বিস্তারিত...

হাম প্রাদুর্ভাবে তিন সপ্তাহে ৯৮ শিশুর মৃত্যুর শঙ্কা

বাংলাদেশে গত তিন সপ্তাহে হাম রোগে অন্তত ৯৮ শিশুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে সরকারি তথ্যে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ সবচেয়ে বেশি আক্রান্ত এলাকাগুলোতে জোরদার করা হয়েছে টিকাদান কার্যক্রম। রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা যায়, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ৬ হাজার ৪৭৬ শিশুর মধ্যে হাম-সদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে, যা গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বিস্তারিত...

সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্তে আজ ইসির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে আজ সোমবার (৬ এপ্রিল) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ১১তম এ সভায় তফসিল ঘোষণার জোর সম্ভাবনা রয়েছে

বিস্তারিত...

সংসদে কথা বলতে না পেরে ক্ষোভ রুমিন ফারহানার

জুলাই অভ্যুত্থান নিয়ে জাতীয় সংসদে টানা দুই দিন ধরে চলা আলোচনায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা

বিস্তারিত...

জিয়াউর রহমান শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মহান স্বাধীনতার ঘোষণার আগে জিয়াউর রহমান ‘অন বিহাফ অব শেখ মুজিবুর রহমান’—এই ভাষ্য ব্যবহার করে ঘোষণা দিয়েছিলেন, যা অস্বীকার করার সুযোগ নেই। রোববার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাকে ঘিরে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছে, তা ইতিহাসের সত্যতার পরিপন্থী।

বিস্তারিত...

আলোচনা ছাড়াই ৮ মিনিটে ২ বিল পাস

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ এবং চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা দুটি অধ্যাদেশ বিল আকারে পাস করেছে জাতীয় সংসদ। রোববার (৫ এপ্রিল) ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়। বিল দুটি নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। বিরোধী দলের সদস্যরাও কণ্ঠভোটে অংশ নেননি। সংসদের প্রথম দুটি বিল পাস হতে সময় লাগে মাত্র আট মিনিট।

বিস্তারিত...

সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ ও যানবাহন কেনা বন্ধ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের অংশ হিসেবে রোববার (৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

বিস্তারিত...

একনেক সভায় ১৭ প্রকল্প অনুমোদনের আপেক্ষায়

নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পার্বত্য চট্টগ্রামে ৩ হাজার ৬৬৬ কোটি টাকা ব্যয়ে ২৮৮ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পসহ মোট ১৭টি প্রকল্প অনুমোদন পেতে পারে।

বিস্তারিত...

একাত্তর কারও কাছে পরাজয়ের গ্লানি হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “একাত্তর এবং ৭২ সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো। একাত্তর এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া—সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি।

বিস্তারিত...

আপনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, বিষয়টি এমন নয়: পার্থ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই আজকের এই সংসদ। তাই জুলাই যোদ্ধাদের দাবির বিষয়ে সরকারকে আরও ধৈর্যের পরিচয় দিতে হবে। একই সঙ্গে সংবিধানের বাইরে গিয়ে কোনো ‘সংস্কার পরিষদ’ নয়, বরং সংবিধানের রীতিনীতি মেনেই প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

বিস্তারিত...

সংসদে মাইক বিভ্রাট ‘অত্যন্ত কলঙ্কজনক’: স্পিকার

জাতীয় সংসদে অধিবেশন কক্ষের মাইকের সমস্যা ও শব্দ বিভ্রাটকে ‘অত্যন্ত কলঙ্কজনক’ বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে সংসদের অধিবেশন কক্ষের মাইকের সাউন্ড সিস্টেমের বিভ্রাটের

বিস্তারিত...

সব নৌযান ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আসবে: প্রতিমন্ত্রী

দেশের নৌপথকে নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক করতে সব নৌযানকে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, নৌযানের সুষ্ঠু নিবন্ধন, পরিচালনা এবং নৌপথে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪