| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়ল ১,৬৯১ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের হলমার্ক করা স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

বিস্তারিত...

প্রতিবছর দেশে ফেরে গড়ে ১০০ নারী শ্রমিকের মরদেহ

সুন্দর জীবন গড়ার আশায় প্রতিবছর হাজারো নারী শ্রমিক বিদেশে পাড়ি জমাচ্ছেন। তাদের বড় একটি অংশ গৃহকর্মী হিসেবে কাজ করতে গেলেও বিদেশ যাওয়ার আগে পর্যাপ্ত প্রশিক্ষণ, ভাষাজ্ঞান, চাকরির চুক্তিপত্র ও নিয়োগকর্তা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য না থাকায় অনেকে গন্তব্য দেশে গিয়ে বিপদে পড়ছেন।

বিস্তারিত...

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেল অনুমোদন দেওয়া হয়। এরপর সপ্তাহের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা ছিল। কিন্তু প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন প্রকাশ হয়নি। তবে, এরইমধ্যে মিলেছে সুখবর।

বিস্তারিত...

তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে বৈঠকের সময় ২৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। উগ্রবাদী তৎপরতায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে।

বিস্তারিত...

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ি, মালিবাগ, মহাখালী ও আগারগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় পৃথক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পর

বিস্তারিত...

মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াত’ শব্দ যুক্ত হয়েছে: আইনমন্ত্রী

মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াত’ শব্দ যুক্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, জামায়াতে ইসলামীর আপত্তির মুখে এ সিদ্ধান্ত নে

বিস্তারিত...

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত

সাবেক স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করবে বাংলাদেশ। গত সপ্তাহে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, “আমরা চুক্তিগুলো পর্যালোচনা করছি। যার অর্থ ১০১টি সমঝোতা স্মারক পর্যালোচনার ফলাফল আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন।” এ ব্যাপারে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের

বিস্তারিত...

অস্ত্রের তথ্য দিন, আইনি জটিলতা ছাড়াই পুরস্কার: এসআরবি

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তথ্যদাতার পরিচয় গোপন রাখার পাশাপাশি সরকারি নিয়মে পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে বাহিনীটি।

বিস্তারিত...

বগুড়ায় দুই সাজাপ্রাপ্ত আসামি ও ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

বগুড়ায় বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলার দুইজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বগুড়া টিম । পৃথক অভিযানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি মামলায় অপর একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিস্তারিত...

জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না : আইনমন্ত্রী

সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না, এমন অবস্থান জামায়াত মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিস্তারিত...

ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক

রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে মাহবুব আলম নামে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নারীসহ আটক করা হয়েছে। নগরীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আগামীকাল শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর পাশাপাশি আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রের আরও চারটি কূপ থেকে প্রায় ৬৭ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত...

সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভেতর কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র কিংবা অনৈতিক সিন্ডিকেটকে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে।

বিস্তারিত...

রাজধানীর বাজারে সবজির দামে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। কোনো কোনো সবজির দাম কেজিতে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে কাঁচা মরিচের দাম। চড়া রয়েছে মাছ, মাংস ও ডিমের বাজারও। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় পাইকারি পর্যায়েই তাদের বেশি দামে সবজি কিনতে হচ্ছে। ফলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪